উৎসব মেহেন্দীকে বাড়ি ফিরিয়ে এনে জিতে নিলো বৈদেহীর মন, তবে কি জগদ্ধাত্রীকে মুখার্জী বাড়ির বড় বৌয়ের মান দিলো বৈদেহী!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের প্লট। ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। এবার সব দোষীদের শাস্তি দেবে জগদ্ধাত্রী।
বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী, কৌশিকীর একমাত্র মেয়ে কাঁকনকে অনেক বড় বিপদের মুখে ঠেলে দিয়েছিল উৎসব মেহেন্দি আর দেবু। আর এই সব কিছুর পিছনে মাস্টারমাইন্ড ছিল দিব্যা সেন। কিন্তু জগদ্ধাত্রীদের বুদ্ধির কাছে হার মানতে হয় প্রত্যেককে। অন্যদিকে কাঁকনের ভালোবাসায় বদলে যায় দাগি আসামী মেনান।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, মিডিয়ার সামনে দিব্যা সেনের সমস্ত কুকীর্তি ফাঁস করে তাকে টানতে টানতে জেলে নিয়ে যায় জগদ্ধাত্রী। দিব্যা সেন বলে, “আমি তোমাকে ছাড়বো না জগদ্ধাত্রী”, কিন্তু জগদ্ধাত্রীকে ধরতে গেলে আগেই নিজে জেল থেকে ছাড়া পেতে হবে তাকে।
অন্যদিকে এই সুযোগে মেনানের সাথে দেখা করতে চলে যায় কাঁকন। মেনন তাকে বেলুন দেয়। এখন খুব খুশি হয়। কাঁকনের সঙ্গ পেয়ে একেবারে বদলে যায় মেনান। হঠাৎ কাকন কে দেখতে না পেয়ে আবারো উত্তেজিত হয়ে পড়ে কৌশিকী কিন্তু পরে তারা দেখতে পায় কাঁকন গাড়ির মধ্যে বসে আছে।
আরও পড়ুনঃ ফের জি বাংলার হাত ধরেই ফিরছেন জনপ্রিয় নায়িকা ইন্দ্রানী দত্ত! বেঙ্গল টপ, হিট মেগার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে!
এরপর কাঁকনকে নিয়ে বাড়ি ফেরে কৌশিকী। এর পাশাপাশি মেহেন্দি আর উৎসবকেও বাড়ি ফিরিয়ে আনে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু। জগদ্ধাত্রীদের এই কাজে খুব খুশি হয় বৈদেহি। অন্যদিকে দেবুর হাতে হাতকড়া পরায় জগদ্ধাত্রী। একটা বাচ্চাকে কিডন্যাপ করতে সাহায্য করার জন্য এবং টাকা ঘুষ দিয়ে সেই বাচ্চাটাকে নিয়ে ডিল করার জন্য দেবুকে গ্রেফতার করে সে।
View this post on Instagram

