সমুদ্র সৈকতে জগদ্ধাত্রী-স্বয়ম্ভর রোমান্সের মাঝেই টার্গেট জগদ্ধাত্রী! দেখুন আজকের টানটান পর্ব
তুষার তীর্থের হাত থেকে স্বয়ম্ভুকে বাঁচাতে এবার বন্দুক ছেড়ে কাস্তে হাতে তুলে নিল নিল জ্যাস, নতুন রহস্যের সমাধান তার হাতেই

জমে উঠতে চলেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। এবার এই ধারাবাহিকে একদিকে যেমন দেখা যাচ্ছি সমুদ্র সৈকতে জোড়া খুনের তদন্ত ঘিরে টানটান উত্তেজনা। অপরদিকে দেখা যাচ্ছে বিয়ের আসরের হই-হুল্লোড়। একসাথে দুই গল্প কিভাবে একই সূত্রে বাঁধা পড়ে সেটাই এখন দেখার পালা।
তাড়াতাড়ি ফিরে আসার প্রমিস করে কৌশিকীর সাথে দেখা করেই তদন্তের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে জগদ্ধাত্রী। অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর ডিউটি শেষে একটু নিজেদের মতন সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়েছিল স্বয়ম্ভু। এর মাঝে ঘটে গেল মহাবিপদ। আর সেই বিপদ থেকে রক্ষা পেতে জগধাত্রীর এক অন্যরূপ সামনে এলো।
স্বয়ম্ভকে বাঁচাতে কাস্তে হাতে জ্যাস
সমুদ্র সৈকতে বেশ প্রেম আলাপ চলছিল তাদের। সেই সময় হঠাৎ করেই তাদের ওপর হামলা করে কিছু গুন্ডা। তাদের দিকে এগিয়ে আস্তে দেখে বিপদ বুঝে স্বয়ম্ভুকে পালাতে বলে জগদ্ধাত্রী। দৌড়াতে দৌড়াতে আর পেরে ওঠে না তারা, তাদেরকে ঘিরে ফেলে গুন্ডারা। এদিকে কোন অস্ত্র নেই জগদ্ধাত্রীদের কাছে। সামনে একটা কাস্তে হাতে পেয়ে সেটা নিয়েই মোকাবিলা করে সেই গুন্ডাগুলোর সাথে। ততক্ষণে চলে আসে সাধু দা আর গোটা টিম, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয় গুন্ডা গুলোকে।
View this post on Instagram
প্রীতিকে আবার ফাঁদে ফেলল দেবু
অন্যদিকে দেখা যায় দেবুদার সাথে জেলে দেখা করতে গেছে উৎসব। সেখানে উৎসবকে দেবুদা জানায় সে আর এখানে থাকতে পারছে না। জগদ্ধাত্রীকে শুট করে দেবে সে। এমন সময় প্রীতি চলে আসে সেখানে। সে দেবুকে বলে এত কিছুর পরেও তার লজ্জা বলতে কিছু নেই। ধিক্কার জানায় তাকে। কিন্তু বোকা প্রীতিকে আবারো নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে নেয় দেবু। এরপর প্রীতি কৌশিকী মুখার্জিকে ফোন করে দেবুকে জেল থেকে বের করার কথা বললে কৌশিকী ফোন রেখে দেয়।
জগদ্ধাত্রী সাথে খেলছে নুরি
অন্যদিকে সমুদ্র সৈকত থেকে জগদ্ধাত্রী একটি আইডি পায়ে যেখানে লেখা ছিল দীপরঞ্জন গাঙ্গুলীর নাম। স্বপ্ন দেখে তারা চলে আসে হোটেলে এবং নুরি নায়েকের ঘরটা সার্চ করার দাবি জানায়। প্রথমে অস্বীকার করলেও পড়ে একটি ফোন পেয়ে ঘর সার্চ করার অনুমতি দিয়ে দেওয়া হয় জগদ্ধাত্রীকে। তখনই ফোন আসে নুরির আর জগদ্ধাত্রী জানতে পারে নুরি ঘর সার্চ করার পারমিশন দিয়েছে। জগদ্ধাত্রী বুঝতে পারে, গেম খেলছে এই নুরি। সবটাই সাজানো। সে বলে এইবার তাহলে খেলা জমে যাবে।
View this post on Instagram

