সৃজন পর্ণার হানিমুন ভেস্তাতে ফ্লাইটের টিকিট ছিঁড়ে দিল ঈশা!এতদিনেও হানিমুনে যেতে পারবে না তারা!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। নায়ক হিসেবে অভিনয় করছেন রুবেল দাস। এইবার নায়ক নায়িকার হানিমুন ভেস্তে দিতে উঠে পড়ে লাগল ইশা।

যারা এই ধারাবাহিকের নিত্যদিনের দর্শক তারা জেনে থাকবেন নিজের শ্বশুরবাড়ির সবার সঙ্গে মানিয়ে নিয়ে সুন্দর ভাবে থাকতে চায় নায়িকা পর্ণা। তবে বিয়ে হয়ে আসার পর থেকে অনেকেই নায়িকাকে মেনে নিতে পারেনি আর তার মধ্যে অন্যতম হচ্ছে তার শাশুড়ি কৃষ্ণা। বর্তমানে পর্ণা আর সৃজনের মধ্যে সব ঠিক হয়ে গেলেও তাদেরকে কিছুতেই সুখে থাকতে দিচ্ছে না ইশা।

এতদিন পর সৃজন বুঝতে পারে সে পর্ণাকে ছাড়া থাকতে পারবে না। তাই পর্ণা সৃজনকে মুক্তি দেওয়ার পরেও সৃজন ডিভোর্স পেপারে সইটা করতে পারেনি। সৃজন তাকে তার মনের কথা জানায় যেটা এতদিন ধরে শুনতে চাইছিলে পর্ণা। এরপর দুজনের মধ্যে আর কোন বাধাই থাকে না।

অন্যদিকে এমন কাণ্ডে বেশ রেগে যায় কৃষ্ণা। কিন্তু বাড়ির প্রত্যেকে বেজায় খুশি। সৃজনের বাবা তাদেরকে আরো একটু কাছাকাছি আসার সুযোগ করে দেওয়ার জন্য তাদের জন্য দুটো হানিমুনের টিকিট এনে দেয়। যা দেখে ভীষণ খুশি হয়ে যায় পর্ণা। কিন্তু অন্যদিকে এটা একেবারেই সহ্য করতে পারে না ইশা।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে সৃজন হানিমুনের জন্য কাটা ফ্লাইটের টিকিটটা চাইলে পর্ণা সেটা কিছুতেই খুঁজে পায় না। অন্যদিকে দেখা যায় সেই টিকিটটা ছিড়ে ফেলছে ইশা, আর বলছে সৃজনের সঙ্গে হানিমুনে যাওয়ার শখ সে ঘুচিয়ে দেবে। তবে কি এবারেও আর হানিমুনে যাওয়া হবে না সৃজন পর্ণার?

Back to top button