পর্ণার অনুপস্থিতিতে ইশার মাথায় সিঁদুর তুলবে সৃজন! মৌমিতার কথায় নিজের কীর্তি ঢাকতে স্ত্রীর সাথে অন্যায় করবে সে!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। পর্ণার উপর এবার ক্ষেপে গেলো দর্শক মহল।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, পর্ণার দৌলতে চয়ন আর রুচিরা এক হয়েছে। সবার অমতে গিয়ে তাদের চার হাত মিলিয়ে দিয়েছে পর্ণা। প্রথম প্রথম চয়নের বাবা রুচিরাকে মেনে নিতে না চাইলেও পর্ণার বুদ্ধি জেঠুকে বাধ্য করেছে রুচিরা আর চয়নকে মেনে নেওয়ার জন্য। তবে এইবার নতুন নতুন এক সমস্যার সম্মুখীন হতে চলেছে পর্ণা।
অনেকদিন ধরেই ইশা সৃজনা পর্ণার মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। তাদের দুজনের সম্পর্ক ভাঙার চেষ্টা করছিল সে। তাই পর্ণা সৃজনকে বলে সে যেন ইশাকে আর না রাখে। সেই কথায় রাজি হয়ে যায় সৃজন আর এই সবটাই বাইরে থেকে শুনে ফেলে ইশা। কিন্তু এই বাড়ি থেকে সে যেতে চায় না তাই এবার নতুন ফন্দি আটলো ইশা।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে সৃজনের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে নাটক করতে থাকে ইশা। সে বলে তার মান সম্মান সবকিছু শেষ হয়ে গেল। সব ধুলোয় মিশিয়ে গেল। তার অবস্থা দেখে বেশ খারাপ লাগে সৃজনের। আর ঠিক এটাই চাইছিল ইশা।
এরপর মৌমিতা ইশার কাছে এসে বলে, তাকে কোন চিন্তা করতে হবে না। সৃজন তার মাথায় সিঁদুর তুলে দিয়ে তাকে সমস্ত অসম্মানের হাত থেকে বাঁচাবে। অন্যদিকে ঠিক সেই সময় পর্ণার হাত থেকে তার সিঁদুর কৌটা পড়ে যায়। কিছু যে একটা গন্ডগোল ঘটছে এটা দূর থেকেই আঁচ করতে পারে সে।

