কেটে গেল পর্ণার তার! ঈশা সত্যি না বললে এবার তাকে আগুনে ঝলসে দেবে পর্ণা, ভয়েই সব স্বীকার করলো ঈশা!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। পর্ণাকে এবার সত্যিই ডিভোর্স দিল সৃজন। এইবার ইশাকে মজা দেখালো পর্ণা।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, পর্ণার দৌলতে বর্তমানে চয়ন আর রুচিরা এক হয়েছে। সবার অমতে গিয়ে তাদের চার হাত মিলিয়ে দিয়েছে পর্ণা। প্রথম প্রথম চয়নের বাবা রুচিরাকে মেনে নিতে না চাইলেও পর্ণা বাধ্য করেছে রুচিরা আর চয়নকে মেনে নিতে। এই দিক থেকে পর্ণা জিতে যাওয়ায় এবার এক নতুন প্ল্যান করেছে ইশা।
সেই শুরু থেকেই প্রথমে কৃষ্ণা তারপর তিন্নি প্রত্যেকে চেয়ে এসেছে সৃজন যাতে কোন মতেই নিজের পর্ণার আঁচলে বাধা না পড়ে। বারবার ছেলে বউয়ের মাঝে ঝড় তুলেছে তারা। শেষে ইশা আসার পর, তার চক্রতে পর্ণাকে ডিভোর্স অব্দি দেবে বলেছিল সৃজন। কিন্তু মাঝে তাদের সমস্ত ঝামেলা মিটে যায়।
ফলে আবার কাছাকাছি আসে পর্ণা সৃজন। কিন্তু এই বিষয়টা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিল না ইশা। এত সহজে দুজনের মিল হয়ে যাচ্ছে এটা দেখতে পারছিল না সে। তাই এবার সে এমন চাল চললো যাতে সৃজন নিজেই ইশাকে আপন করে নেয়। তবে পর্ণা কি করতে পারে সেই সম্পর্কে কোন ধারনা ছিলনা ইশার।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, পর্ণা ইশাকে বলছে, “আমার মাথার তার কেটে গেছে ইশা। তুই এবার নিজে বলবি যে কিভাবে কিসের ভয় দেখিয়ে তুই ওকে বাধ্য করেছিস। নাহলে কিন্তু…” এই বলে আগুনের ভয় দেখায় পর্ণা। ভয় পেয়ে চিৎকার করে ওঠে ইশা। তবে কি এবার সমস্ত সত্যিটা স্বীকার করে নেবে সে?
View this post on Instagram

