ফোনে কথা বলতে গিয়ে পুঁটির কাছে ধরা পড়ে গেল সুইটি! ইশার বুদ্ধিতে পর্ণাকে তা’ড়া’তে কৃষ্ণাকে হাত করল অয়ন মৌমিতা!

Neem Fuler Modhu Today Episode: এইবার আর নিজের সংসারটা রক্ষা করতে পারলো না জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। ধারাবাহিকটি শুরু হওয়া ইস্তক হয়তো এই প্রথমবার এত বাজে ভাবে হেরে গেলো সে। ইশাও বহুদিন ধরে চেষ্টা করছিল তার জীবনের সবথেকে বড় শত্রু পর্ণার চরম ক্ষতি করার। মেঘ না চাইতেই জলের মতন সুইটিকে পেয়ে গেলো সে। বর্তমানে এই ধারাবাহিকটি টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছে।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা আর সৃজনকে ফাঁসিয়ে দেয় কিছু অসৎ লোকজন। অনেক চালাকি করে সুইটি সৃজনের সাথে বিয়েটা সেরে ফেলে। এরপর সে পর্ণার সামনে নির্দোষ হওয়ার নাটক শুরু করে যার ফলে নায়িকা আর কিছুই করতে পারে না। বাধ্য হয়ে মেয়েটাকে দত্ত বাড়িতে নিয়ে যেতে হয় তাদের। কিন্তু সেখানে কেউ সুইটিকে মেনে নিতে চায় না। কৃষ্ণা অত্যন্ত কঠোরভাবে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু সুইটি এত সহজে যাওয়ার পাত্রী নয় সে একবার যখন এসে পড়েছে সমস্তটা গ্রাস করে তবেই ছাড়বে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সুইটিকে নিয়ে এসে একটা ঘরে বসিয়ে দেয় রুচিরা। তার জন্য একটা শাড়িও বের করে দেয় সে। এত বড় বাড়ি তার এত বড় বড় ঘর, ঘরের এত দামি দামি জিনিসপত্র সবকিছু দেখে চোখ কপালে ওঠে সুইটির। সে ভাবতে থাকে গোটা রঘুনাথপুর এই বাড়ির মধ্যে ধরে যাবে। তাকে এই বাড়ির মালকিন হতেই হবে। পুঁটি অনেক চেষ্টা করে তার সাথে কথা বলার কিন্তু দু-একটা কথা বলেই সে বুঝে যায় এই মেয়েটার মধ্যে কোন না কোন গন্ডগোল রয়েছে।

এরপর পর্ণা সবাইকে বোঝায় কেন তারা এই মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসেছে। সব শুনে অবাক হয়ে যায় জেঠু। সে বলে, এই মেয়েকে তার মোটেই সুবিধের মনে হয়নি। ও সুঁচ হয়ে ঢুকে ফল হয়ে বেরোবে। অন্যদিকে পুঁটি সুইটির ঘরে জল দিতে গিয়ে দেখে সে কারোর সাথে হেসে হেসে কথা বলছে। যেই পুঁটি ওই ঘরে যায় অমনি তার মুখটা বাংলার পাঁচের মতন হয়ে যায় আর কান্নাকাটি শুরু করে দেয়। এই বিষয়টা বেশ চোখে লাগে পুঁটির। তার চিন্তাভাবনা বুদ্ধি, দৃষ্টিভঙ্গি সবটাই নিজের মায়ের মতন তাই মানুষ চিনতে খুব একটা ভুল করে না সে। এরপর সেখানে চলে আসে পর্ণা। সে সুইটিকে বলে, তার পড়াশোনা আর চাকরির ব্যবস্থা সে করে দেবে।

আরও পড়ুন: বদলে যাচ্ছে ধারাবাহিকের নাম! তোমাদের রানী থেকে হচ্ছে তোমাদের দুনি! অভিনেতা নিজেই জানালেন সে কথা

এদিকে ইশার সঙ্গে কথাবার্তা বলে ওই সুইটিকে ব্যবহার করে পর্ণাকে তাড়ানোর একটা মতলব বের করে ফেলে অয়ন আর মৌমিতা। কিন্তু তারা দুজন মিলে কিছুই করতে পারবে না তার জন্য প্রয়োজন হবে কৃষ্ণাকে। তাই সোজা মেজ কাকির ঘরে গিয়েই হানা দেয় তারা। প্রথমদিকে কৃষ্ণা তাদের থেকে কিছুই শুনতে চায় না। কিন্তু পরে যখন সে বুঝতে পারে এতে তার লাভ হবে অমনি পুরো ঘটনাটা শুনতে চায় সে। মৌমিতা আর অয়ন কৃষ্ণাকে বোঝায়, ওই সুইটিকে তাড়িয়ে না দিয়ে ওকে ব্যবহার করে পর্ণাকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে।

Back to top button