‘বউ আর গার্লফ্রেন্ড দুই-ই সামলাচ্ছি, কেউ কিচ্ছু টের পায় না!’ অনামিকার অজান্তেই কি অন্য কারোর প্রেমে মজেছেন অভিনেতা উদয় প্রতাপ সিং?

বাংলা টেলিভিশন জগতের (Bengali Television) এক অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ হলেন উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh)। অভিনয়ের জগতে আসার আগে তিনি ছিলেন এক ক্রিকেটার। কিন্তু খেলার মাঠ ছেড়ে তিনি বেছে নেন রুপোলি পর্দা। ২০১৫ সালে ‘তুমি এলে তাই’ ধারাবাহিকের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু হয়। এরপর তিনি ‘দেবীপক্ষ’, ‘জামাই রাজা’, ‘কি করে বলবো তোমায়’ এবং অত্যন্ত জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মিঠাই’-এ রাতুল চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন। বর্তমানে তিনি জি বাংলার নতুন ধারাবাহিক ‘পরিণীতা’-তে প্রধান নায়ক ‘রায়ান’-এর চরিত্রে অভিনয় করছেন এবং এই শোটি বর্তমানে টিআরপি তালিকার শীর্ষে রয়েছে।

উদয়ের আজকের এই সাফল্য কিন্তু রাতারাতি আসেনি। ক্যারিয়ারের শুরুতে তাঁকে দীর্ঘ সময় পার্শ্বচরিত্রে অভিনয় করতে হয়েছে। কখনো নায়কের ভাই, কখনো বা বন্ধুর চরিত্রে অভিনয় করে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে চয়ন চরিত্রে তাঁর সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফলস্বরূপ আজ তিনি বাংলা সিরিয়ালের অন্যতম প্রধান নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। পার্শ্বচরিত্র থেকে আজকের ‘লিডিং ম্যান’ হয়ে ওঠার এই সফরটি যেকোনো তরুণ অভিনেতার কাছে অনুপ্রেরণার মতো।

তবে সম্প্রতি অভিনেতার একটি মন্তব্যকে কেন্দ্র করে টলিপাড়ায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে। উদয় তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য নিয়ে কথা বলতে গিয়ে এমন কিছু দাবি করেছেন যা শুনে যে কেউ চমকে উঠতে পারেন। তিনি জানিয়েছেন, অভিনেতা হিসেবে তাঁর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ‘ফেক ফলোয়ার্স’ এবং লাইক কেনা। কিন্তু চমকের এখানেই শেষ নয়, তিনি দাবি করেছেন যে তিনি তাঁর ব্যক্তিগত জীবনে অসাধারণ ভারসাম্য বজায় রাখতে পারেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘পার্সোনাল লাইফে তো আমি মানে আইম টু গুড এট ইট। পতি পরমেশ্বর যাকে বলে আমি একদমই সেটা। বাড়িতে আমি যতক্ষণ বউকে সময় দিই পুরো টাইমটাই ডেডিকেটেড টু মাই ওয়াইফ। এদিকে প্রফেশনাল লাইফেও আমি পুরোপুরি ডেডিকেটেড টুয়ার্ড মাই গার্লফ্রেন্ড। তো আমি সবটাই খুব ভালো করে ম্যানেজ করে নিই। বউও কিছু জানতে পারে না, গার্লফ্রেন্ডও কিছু জানতে পারে না। সো ইটস লাইক ব্যালেন্স অফ লাইফ আই ম্যানেজ ইট বেস্ট।’

আর অভিনীত মুখে এই কথাতেই অবাক নেটিজেনরা। বাড়িতে তিনি তাঁর স্ত্রীর কাছে একজন আদর্শ স্বামী বা ‘পতি পরমেশ্বর’। সেখানে তিনি তাঁর স্ত্রীকে পুরো সময় দেন। কিন্তু অদ্ভুত বিষয় হলো, পেশাগত ক্ষেত্রে তিনি তাঁর ‘গার্লফ্রেন্ড’-এর প্রতিও সমানভাবে ডেডিকেটেড! উদয়ের দাবি অনুযায়ী, তাঁর স্ত্রী এবং গার্লফ্রেন্ড উভয়ের কেউই একে অপরের অস্তিত্ব সম্পর্কে জানেন না এবং তিনি অত্যন্ত গোপনীয়তার সাথে এই দুই সম্পর্ক বছরের পর বছর সামলে আসছেন। এই খবরটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি পর্দার এই শান্তশিষ্ট অভিনেতা বাস্তবে এক দ্বৈত জীবন কাটাচ্ছেন?

আরও পড়ুনঃ ‘দামি পুরস্কার পেতে গেলে রাজনীতি করতে হয়, আমি অক্ষম…’ ‘আমার পরিচয় প্রায় মুছতে চলেছে, এখন আমি শুধুই…’ ইন্ডাস্ট্রির রূঢ় বাস্তব তুলে ধরলেন ফাল্গুনী চট্টোপাধ্যায়!

তবে না চিন্তার কোনো কারণ নেই, কারণ রহস্যের আসল সমাধান হলো এটি ছিল একটি নিছক মজার সাক্ষাৎকার। অভিনেতা উদয় প্রতাপ সিং আসলে মজা করে এমন সব হাস্যকর তথ্য দিয়েছেন যা দর্শকদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। বাস্তবে তিনি তাঁর স্ত্রী অনামিকা চক্রবর্তীর সাথে অত্যন্ত সুখের দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তাঁর এই অদ্ভুতুড়ে এবং কাল্পনিক দাবিগুলো ছিল শুধুমাত্র হাস্যরস তৈরির একটি কৌশল মাত্র, যা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

Back to top button