অল্প কয়েকদিনের মধ্যেই আসছে মন ফাগুন দ্বিতীয় সিজন! প্রধান ভূমিকায় তো সেই শন ব্যানার্জি কিন্তু নায়িকার ভূমিকায় রয়েছে চমক, কবে শুরু হচ্ছে সম্প্রচার? সব জানলে অবাক হবেন আপনিও

আর মাত্র চার পাঁচ দিনের অপেক্ষা তারপরেই চিরদিনের মত শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মন ফাগুন। ভক্তদের মন এমনি খারাপ যদিও পরোক্ষভাবে তারাও দায়ী কারণ সোশ্যাল মিডিয়ায় যত লাফালাফি কিন্তু বাস্তবে যদি সকলে টিভিতে দেখতো তাহলে টিআরপি অনেকটাই বাড়তো আর এই ধারাবাহিক বন্ধ হতো না।

ধীরে ধীরে মন ফাগুনের টিআরপি কম ছিল এবং প্রতিপক্ষ লক্ষ্মী কাকিমা সুপারস্টারের সঙ্গে পাল্লা দিতে পারছিল না এই ধারাবাহিক। তখন চ্যানেল চেয়েছিল স্লট বদলে দিতে তবে কিন্তু প্রযোজনা সংস্থা এটাকে প্রাইম টাইমেই রাখতে চেয়েছিল আর বলেছিল যদি সময় বদলে দেওয়া হয় তাহলে তারা ধারাবাহিক বন্ধ করে দেবেন। ‌ কিন্তু স্টার জলসা চায়নি টিআরপি কম থাকা সত্ত্বেও এই ধারাবাহিককে প্রাইম স্লটে রাখতে, তাই এক্রোপলিস এই ধারাবাহিক বন্ধ করার ঘোষণা করে দিয়েছে। এই সময়ে আগামী সোমবার থেকে শুরু হবে মাধবীলতা।

 

View this post on Instagram

 

A post shared by Sean Banerjee (@seanbanerjee.sb)

তবে এর মধ্যেই সোশ্যাল মিডিয়াতে জোর গুঞ্জন উঠতে শুরু করে দিয়েছে যে শন ব্যানার্জি আবার ফিরে আসতে চলেছেন অন্য সিরিয়ালে।একথা সত্যি যে শন এখন কিছুদিনের ব্রেক নেবেন এবং নভেম্বর ডিসেম্বর নাগাদ নতুন ধারাবাহিকে ফিরবেন। সৃজলার কথা এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তিনি নিজের প্রথম সিরিয়াল করে হয়তো এখন অনেক দিনের ছুটি নেবেন আবার নতুন সিরিয়ালে ফিরেও আসতে পারেন।

 

View this post on Instagram

 

A post shared by Sean Banerjee (@seanbanerjee.sb)

অনেকে বলছেন যে শন ব্যানার্জি ফিরবেন এখানে আকাশ নীল দ্বিতীয় সিজন নিয়ে আবার কিছুজনের দাবি মন ফাগুন দ্বিতীয় ভাগ আসছে জলদি। সেখানে আবার ঋষি রূপে ফিরে পাবো শন ব্যানার্জিকে তবে নায়িকার ভূমিকায় থাকতে পারে অন্য কেউ। অনেকের আবার ধারণা অর্থাৎ শিঞ্জিনী চক্রবর্তী হয়তো স্টার জলসায় আসবেন। আবার কেউ কেউ বলছেন যে তিয়াসা লেপচাও আসতে পারেন শনের বিপরীতে। তবে এগুলো সবই ভক্তদের কল্পনা। সকলেই চাইছেন হিয়ান জুটি ফিরুক।

Back to top button