ফিরছে আদৃত, সঙ্গে থাকবেন জনপ্রিয় অভিনেত্রী! কে হবে তিনি এবং কোন চ্যানেলে কী গল্প নিয়ে ফিরছেন ‘সিদ্ধার্থ’? জানুন বিস্তারিত

‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক শেষ হওয়ার পর, মিঠাই এর উল্লেখযোগ্য চরিত্রের অভিনেতা অভিনেত্রীরা কেউই বসে নেই। সবাইকেই দেখা যাচ্ছে নতুন যাত্রায়। মিঠাই এর মুখ্য অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুও বসে নেই, আমরা সকলেই জানি সৌমিতৃষার বড় পর্দায় ডেবিউ হয়েছে। টলিউড সুপারস্টার দেবের বিপরীতে তাঁকে দেখা যাবে। সৌমিতৃষা সহ আরও কলাকুশলীকে নতুন যাত্রায় দেখা গেলেও মিঠাই এর মুখ্য চরিত্র সিদ্ধার্থ তথা অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) দেখা মেলেনি।
অনুরাগীরা সকলেই অপেক্ষায় ছিলেন, কবে দেখা মিলবে আদৃতের? সেই শুভদিন আসতে বেশি দেরি নেই। আদৃত রায় টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক অভিনেতা। অনেকের কেরিয়ার ছোটো পর্দা দিয়ে শুরু হলেও, তাঁর কেরিয়ার শুরু হয় বড় পর্দা দিয়েই। বড় পর্দায় তেমন মন জয় করতে পারেননি, কিন্তু ছোটো পর্দা তাঁর জীবন বদলে দেয়। ছোটো পর্দায় অভিনয় করে সকলের কাছে জনপ্রিয় হন। মিঠাই ধারাবাহিক তাঁর জীবনের মাইলস্টোন।
এই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে সে অনেক মানুষের ভালোবাসা পেয়েছে। তবে ধারাবাহিক শেষ হয়েছে। আবার মানুষের মন জয় করে নিতে পর্দায় ফিরছেন আদৃত। কানাঘুষো শোনা যাচ্ছে, এসভিএফ প্রযোজিত একটি সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করবেন আদৃত। যার দরুন এই প্রোডাকশন হাউজের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন এই জনপ্রিয় অভিনেতা। তবে সেই সময় জানা যায়নি তার বিপরীতে কোন জনপ্রিয় অভিনেত্রী থাকবেন।
একদম প্রথমে শোনা গিয়েছিল সৃজলা গুহ থাকতে পারেন তার বিপরীতে। কিন্তু পরবর্তীতে সেই তথ্যকে মিথ্যে বলে জানিয়ে দিয়েছিলেন অভিনেতা আদৃত রায়। তিনি বলেছিলেন, “এমন খবর কেন রটানো হলো জানিনা তবে এরকম কিছু হচ্ছে না।” কিন্তু এইবার জানা গেল অন্য খবর। শোনা যাচ্ছে ইন্দ্রানী পালের বিপরীতে কাজ করতে চলেছেন আদৃত রায়। জানা গিয়েছে স্টার প্লাসের সম্প্রচারিত “ইয়ে চাহাতে” (Yehai Chahatein)-এর রিমেক হবে এর রিমেক হবে আদৃত এর এই নতুন ধারাবাহিক।

যদিও সবটাই এখনো অব্দি জল্পনা। কিছুই স্পষ্ট নয়। অভিনেতা অভিনেত্রী চ্যানেল এবং প্রোডাকশন হাউস কারুর তরফ থেকেই এই তথ্য নিয়ে কোন নিশ্চয়তা পাওয়া যায়নি। জল্পনা ধারাবাহিকটি আসতে চলেছে স্টার জলসায়। তবে সেই বিষয়েও এখনো অব্দি কোন পোক্ত খবর নেই।

