“স্বস্তিকার সঙ্গে ছবি দেওয়ার পর আমার শোভনের সাথে কথা হয়”, শোভনের দুই প্রাক্তনকে এক ফ্রেমে দেখা যেতেই উঠেছিল কটাক্ষের ঝড়, সেই নিয়ে মুখ খুললেন গায়িকা

বিনোদন জগতের কলাকুশলীদের রিয়েল লাইফ ছাড়াও বাস্তবিক জীবনে সম্পর্কের উত্থান পতন নিয়েও চর্চা হয় তুঙ্গে। আর এই মুহূর্তে টলিপাড়ায় চর্চায় রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta) ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly)। তাদের প্রেমের কথা ইন্ডাস্ট্রিতে কমবেশি সকলেই জানেন। কিন্তু এই গভীর প্রেম পরিণত হয়েছে বিচ্ছেদে। অনেকেই মন্তব্য করেছিলেন এর পেছনে রয়েছেন ইমন। আদতে কথাটা সত্যি এই এটা? এদিন এক সংবাদ মাধ্যমের কাছে অকপটে এই নিয়ে কথা বললেন ইমন চক্রবর্তী।
সামাজিক মাধ্যমে মুক্তি পেতে চলেছে ইমনের নতুন মিউজিক ভিডিও। গায়িকা নিজেই সামাজিক মাধ্যমে সেই ঘোষণা করেছিলেন। নতুন গানের নাম দিয়েছেন, ‘তোমাকে দেখব বলে। ‘ গানটি গেয়েছেন ইমন নিজেই। গানের কথা লিখেছেন, দীপাংশু আচার্য। গানটির কিউরেটর ইমনের স্বামী তথা সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষ।
ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে শিডিউল হয়ে গিয়েছিল গানের ভিডিওটি। বিকেল ৫টা বেজে ৩০ মিনিট থেকেই গানটি শোনা যাবে ও দেখা যাবে। গায়িকা হিসেবে যথেষ্ট সুনাম কামিয়েছেন ইমন। জাতীয় পুরস্কার সহ আরও একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। অন্যদিকে সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষও তাঁর কাজে সিদ্ধহস্ত। উপরি আগ্রহ বাড়ায় গানের সুরকার দীপাঞ্জন আচার্য। তাঁর লেখা ‘কিচ্ছু চাইনি আমি’ গানটি আজও শ্রোতাদের মুখে ফিরছে।
এদিন সংবাদমাধ্যমের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে অনেক কিছুই জানা গেল এই গায়িকার থেকে। এই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় গানটির মূল বিষয়বস্তু কী? ইমন বলেন সেলফ লাভ বা নিজেকে ভালোবাসা। আমরা অন্য কাউকে তখনই ভালবাসতে পারি যখন আমরা নিজেকে সবথেকে বেশি ভালবাসতে পারি আর এটাই গানের প্রধান বিষয়বস্তু।
View this post on Instagram
স্বস্তিকার সঙ্গে ছবি দিয়েই কি ইমন প্রমাণ করলেন যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কিছু রটাচ্ছে সেগুলি নিছক জল্পনা বই কিছু না? ইমন বলেন, বিষয়টা ঠিক এরকম নয়। আসলে সেদিনকে সামনে প্রেস ছিল স্বস্তিকা নিজেই বললো চলো একটা ফটো তুলি। স্বস্তিকা খুব হাসি খুশি প্রাণোচ্ছল একটা মেয়ে। এটার পরে আমার শোভনের সাথেও কথা হয়েছিল। শোভনও বলল এটা খুব দরকার ছিল। আমি স্বস্তিকা শোভন নীলাঞ্জন প্রত্যেকেই চারজন ইন্ডিভিজুয়াল মানুষ। আমরা একে অপরের সঙ্গে থাকবো কি থাকবো না সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি এই নিয়ে দর্শকদের এবং মিডিয়াকেও সেই জায়গাটাকে সম্মান দেওয়া উচিত।

