শোভনের দুই প্রাক্তন প্রেমিকা একসঙ্গে একফ্রেমে, ছবি পোস্ট করতেই ট্রোলের মুখে গায়িকা ইমন!

একি অবাক কান্ড! দুই প্রাক্তন একই ফ্রেমে! একজনের বিচ্ছেদ হয়েছে সদ্য আর একজনের বহু বছর আগেই। এই দুইজনের প্রাক্তন কিন্তু একজনই। তিনজনই আবার টলিউডের জনপ্রিয় তারকা। আচ্ছা কাদের কথা বলা হচ্ছে বলুন তো? ঠিকই ধরেছেন কথা হচ্ছে স্বস্তিকা দত্ত ও ইমন চক্রবর্তীকে নিয়ে। এই দুজনই গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের এখন প্রাক্তন। আর এনাদের দুজনকেই দেখা গেল এক ছবিতে, একেবারে কানুর কাঁধ মিলিয়ে পোজ দিয়েছেন তারা।
কিছুদিন আগেই শোভন ও স্বস্তিকা তাঁদের তিন বছরের সম্পর্কের ইতি ঘোষণা করেছেন। অভিনেত্রী স্বস্তিকা জানিয়েও দিয়েছেন যে তাঁর ও শোভনের মিলিত সিদ্ধান্তেই এই ব্রেকআপ। যদিও কিছুদিন আগে পর্যন্ত শোনা গিয়েছিল যে স্বস্তিকার সঙ্গে শোভনের সম্পর্কে চিড় ধরেছে এই ইমনের কারণেই। গায়িকা ইমনের সঙ্গে শোভনের সম্পর্ক বহুকাল আগে।
কিন্তু সেই সম্পর্কের পাট চুকিয়ে দিয়ে শোভন নতুন করে সম্পর্কে জড়ান স্বস্তিকার সঙ্গে। অন্যদিকে ইমনও বিয়ে করে সংসার পাতেন। তবে এরই মাঝে শোনা যায় ফের নাকি কাছাকাছি এসেছেন শোভন-ইমন। আর এই বিষয়টা কানে যেতেই বেজায় চটেছেন স্বস্তিকাও। প্রথমদিকে ভাবা হয়েছিল যে হয়ত স্বস্তিকা-শোভনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তেমনটা হয়নি। শোভন আর স্বস্তিকার ব্রেকআপ হয়ে যায় এপ্রিলের শেষের দিকে।
তবে যাই হয়ে যাক তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে বলেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন স্বস্তিকা। এই ছবি পোস্ট করেছেন ইমন। ছবিতে ট্যাগ করেছেন স্বস্তিকাকে। ইমন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা গিয়েছে যে ইমনের কোমর ধরিয়ে দাঁড়িয়ে রয়েছেন স্বস্তিকা। এই ছবির ক্যাপশনে ইমন লিখেছেন, ‘চলো বিদায় ভালোবাসা। স্বস্তিকা এবার কী হবে?’ এই ছবির ক্যাপশন ঠিক কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তা সঠিকভাবে বোঝা না গেলেও এটা বুঝতে অসুবিধা হবে না যে একই ফ্রেমে স্বস্তিকা-ইমনকে দেখে কিছুটা হলেও না না কিছুটা নয় বরং অনেকটাই অস্বস্তিতে পড়বেন শোভন।

ছবিটি দেখার পর আর বলার অপেক্ষা রাখে না যে কি ফাটাফাটি সিনেমার প্রিমিয়ারে তোলা হয়েছে। ১২ মে এই সিনেমার বিশেষ প্রদর্শন ছিল দক্ষিণ কলকাতার এক সিনেমা হলে। এদিন স্বস্তিকা পড়েছিলেন কালো রঙের ওয়ান সাইড অফ শোল্ডার গাউন এবং ইমনের পরেছিলেন হলুদ রঙের গাউন। দুজনের মুখেই ছিল একগাল ফাটাফাটি হাসি। এই ছবির নীচে স্বস্তিকা লিখেছেন, ফায়ার ব্রিগেডকে খবর কে দেবে, তুমি না আমি না ওরা। অভিনেত্রীর এই মন্তব্য দেখার পর স্পষ্ট যে স্বস্তিকা শোভনকে কটাক্ষ করেই এটা লিখেছেন।


