বন্ধ হয়ে যাচ্ছে ইচ্ছে পুতুল! এই নিয়েই মুখ খুললেন পর্দার “নীল” অভিনেতা মৈনাক

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। টিআরপি তেমন পক্ত না হলেও দর্শকদের চর্চায় সবসময় থাকে এই ধারাবাহিক। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী।
দুই বোনের গল্প নিয়ে শুরু হয়েছিল জি বাংলার এই জনপ্রিয় মেগা ‘ইচ্ছে পুতুল’। নীলকে নিয়ে মেঘ ও ময়ূরীর দড়ি টানাটানির গল্প শুরু থেকেই প্রশংসা কুড়িয়েছে এই ধারাবাহিক। বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’কে প্রতি সপ্তাহে চ্যালেঞ্জ ছু়ড়ে দিয়ে বেশ ভালো টিআরপি আনছে এই ধারাবাহিক। গত সপ্তাহে ৫.৫ রেটিং দিয়েছে ‘ইচ্ছে পুতুল’। তবুও আচমকাই বন্ধ হওয়ায় জোগাড় ইচ্ছে পুতুল!
অর্গানিক স্টুডিও-র আওতায় সম্প্রচারিত হচ্ছে ‘ইচ্ছে পুতুল’। জানা গেছে সম্প্রচারের দিন কমানোয় ইচ্ছে পুতুল আর এগিয়ে নিয়ে যেতে চায় না প্রযোজনা সংস্থা। তবে চ্যানেল এখনই এই সিরিয়ালকে বন্ধ করতে চাইছে না। চ্যানেল একটা মীমাংসায় পৌঁছানোর চেষ্টা করছে। আত্মবিশ্বাসের সাথে মৈনাক জানান, ‘অনুরাগের ছোঁয়া সাত দিন সম্প্রচারিত হয়, আমাদের সিরিয়াল মাত্র ৫ দিন টেলিকাস্ট হয়, তাতেই ৫.৫। আমাদের সিরিয়াল যদি সাতদিন সম্প্রচারিত হয় কোনওভাবে, তাহলেই বোঝা যাবে টিআরপিতে কোথায় কী আছে। সাতদিন সম্প্রচারিত হলে, টিআরপি-র যা অ্যাভারেজ দাঁড়ায় তাতে আমাদের সিরিয়াল সেরা পাঁচে জায়গা পাবেই’।
এর মাঝেই টেলিপাড়ায় শুরু নতুন জল্পনা। খুব শীঘ্রই নাকি বন্ধ করে দেওয়া হবে ইচ্ছে পুতুল! সত্যি কি তাই? এমনিতেই দাদাগিরি- আগমনে সপ্তাহে পাঁচ দিনের বদলে মাত্র চার দিন অর্থাৎ সোম থেকে বৃহস্পতি সম্প্রচারিত হবে এই মেগা। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে মৈনাক জানান, ‘শেষ হচ্ছে কিনা এখনও কনফার্ম কিছু বলতে পারব না। প্রযোজনা সংস্থা বা চ্যানেলের তরফে আমাদের কিছু জানানো হয়নি’…হ্যাঁ, দাদাগিরি শুরু হচ্ছে এই সপ্তাহ থেকে। তাই এই মুহূর্তে ইচ্ছেপুতুল সোম থেকে বৃহস্পতি সম্প্রচারিত হবে। তবে গতকালও শুনালাম, পুজোর পর আমাদের টেলিকাস্টের দিন সংখ্যা ফের পাঁচ করে দেওয়া হবে’।
পুজোর পরেই শেষ হবে জি বাংলার বিখ্যাত রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’। তখন এই দাদাগিরি শুক্র-শনির বদলে শনি-রবিবার সম্প্রচারিত হবে এমনটাই জানা যাচ্ছে। তখন আবার পুরোনো ছন্দে ফিরবে ‘ইচ্ছেপুতুল’, প্রাথমিকভাবে তেমনটাই ভাবনা চ্যানেলের। এখনো অব্দি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে চলতি সপ্তাহেই সব জানা যাবে। তাই ‘ইচ্ছেপুতুল’-এর গল্প কি মাঝপথেই শেষ হবে নাকি নিজের ছন্দে এগোবে?’ কি মনে হচ্ছে দর্শকদের?

