ইচ্ছেপুতুল জিতে নিলো দর্শকের মন, সকলের অনুরোধে মেঘ নীল দিলো দারুন খবর!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এই ধারাবাহিকের দর্শকদের জন্য রয়েছে বিরাট সুখবর।

ইচ্ছে পুতুল ধারাবাহিকটি শুরুতে তেমন একটা জনপ্রিয়তা লাভ করতে পারেনি। তার পিছনে দুটি কারণ ছিল। এক, এই ধারাবাহিকটিকে সবাই অন্য এক ধারাবাহিকের অনুকরণ বলে মনে করছিলেন এবং দুই, এই ধারাবাহিকটি এমন একটা সময় সম্প্রচারিত হচ্ছিল যে সময় তার প্রতিযোগী চ্যানেলে বেঙ্গল টপার সম্প্রচারিত হয়।

যত দিন যায় ধারাবাহিকটি দর্শকদের প্রিয় হয়ে ওঠে। টেলিভিশনে না হলেও জি ফাইভে প্রত্যেকেই এই ধারাবাহিকটিকে নিয়ম মাফিক দেখতেন। বর্তমানে স্লট পরিবর্তন করা হয়েছে ইচ্ছে পুতুলের। আর তারপর থেকেই ধীরে ধীরে প্রত্যেক সপ্তাহে টিআরপি বৃদ্ধি পাচ্ছে এই মেগার। আর তার পাশাপাশি স্লট লিড করছে ইচ্ছে পুতুল।

কিন্তু এসবের উর্ধ্বে গিয়েও ধারাবাহিকের দর্শকদের জন্য রয়েছে আরো একটি সুখবর। জি ফাইভের অন্যান্য ধারাবাহিকের দর্শক সংখ্যার সাথে ইচ্ছে পুতুলের দর্শক সংখ্যার একটি তুলনামূলক গবেষণা করা হয়। আর সেখান থেকেই দেখা যায় যে, অন্য ধারাবাহিকের তুলনায় ইচ্ছে পুতুলের দর্শক সংখ্যা অনেক অনেক বেশি।

অর্থাৎ, টিআরপি বাদ দিয়ে জনপ্রিয়তার বিচারে বর্তমানে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল। দর্শকদের ধারণা টিআরপি তালিকাতেও খুব তাড়াতাড়ি প্রথম ৫ এ ঢুকে পড়বে এই মেগা। আর হয়তো কিছু সপ্তাহ বা মাসের মধ্যে বেঙ্গল টপারও হতে পারে ইচ্ছে পুতুল।

Back to top button