জোড়া শত্রুর মুখোমুখি ফুলকি! রুদ্রর সামনে ছদ্মবেশে ছোট রাণীমা! ভয়ংকর সত্যির সম্মুখীন ফুলকি! ফাঁ’স আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় বড় রাজার মৃত্যুর খোঁজখবর নিতে আবারো থানায় উপস্থিত হয় ফুলকি রোহিত। পুলিশ অফিসারও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। অনেক তদন্তের পর যে লরি ধাক্কা মেরেছিল তার নাম্বার জোগাড় করে দেয় স্বাগতা। কিন্তু ওই কেসে আর বিশেষ কোনো তথ্য জানা যায়নি। লরি চালকের শুধু মাত্র ৩ মাস জেল হয়েছিল। কিন্তু এত বড় ঘটনা এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে সেটা কেউ কল্পনা করেনি। ফুলকির বেশ সন্দেহ হয় এই ঘটনায়। অফিসার সেই লরির নম্বর খুঁজে দিলে ফুলকিরা সেখান থেকে বেরিয়ে আসে।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki New Episode

অন্যদিকে রুদ্র জেলের মধ্যে ছোট রাজকুমারকে ফোন জোগাড় করে দেয়। তারপর ছোট রাজকুমার ছোট রাণীকে ফোন করে বলে জেলের মধ্যে তার রুদ্রর সাথে দেখা হয়েছে এই রুদ্র তাদের বংশের আসল উত্তরাধিকারীর খোঁজ জানে। কিন্তু রুদ্র হলো রাণীমাদের চির শত্রু তাই রাণীমা রুদ্রর কোনো কথা বিশ্বাস করতে চায় না। এরপর রুদ্র নিজেই ইন্দ্রর থেকে ফোন নিয়ে রাণীমাকে বলে যদি রাণীমা না আসে তাহলে তারই লস।

আরও পড়ুনঃ ‘হ্যাঁ প্রেম করছি…সব প্রেম পরিণতি দেওয়ার জন্য নয়!’ কিছু প্রেম শুধুই টাইমপাস! নতুন প্রেম নিয়ে বিস্ফোরক তথাগত মুখার্জি!

রাণীমা এসব শুনে তো কি করবে বুঝতে পারে না। আদৌ রুদ্র সত্যি কথা বলছে কি না সেটাই বিশ্বাস হচ্ছে না তার। এদিকে ছোট রানীর সেক্রেটারি এসে খবর দেয় স্বাগতা ম্যাডাম ২৪ বছর আগের কেস নিয়ে আবারো তদন্ত শুরু করেছে। সবদিক থেকে রাণীমা একেবারে নাজেহাল হয়ে উঠেছে।

ওইদিকে ফুলকি রোহিত থানা থেকে বেরিয়ে একটা ধাবায় বসে খাচ্ছিল ঠিক তখনই একটা লরি এসে দাঁড়ায়। তারপর হঠাৎ করেই ফুলকি ওই লরির নম্বর খেয়াল করে আর মিলিয়ে দেখে যে লরি ২৪ বছর আগে রাজাকে ধাক্কা মেরেছিল সেই লরিটাই এসে দাঁড়িয়েছে। কিন্তু ফুলকিরা ধরতে পারে না। ফুলকি সঙ্গে সঙ্গে স্বাগতাকে ফোন করে জানিয়ে দেয়। অন্যদিকে পরের দিন রুদ্রর কোথায় বিশ্বাস করে ছোট রানী যায় ছদ্মবেশে জেলে দেখা করতে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button