জমে গেল টিআরপি! জলসাকে টেক্কা দিয়ে বেঙ্গল টপার জি! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা

ফের চলে এল বাঙালি দর্শকের বিনোদনের অন্যতম জনপ্রিয় অঙ্গ বাংলা ধারাবাহিকের (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশের দিন। কোন ধারাবাহিক টিআরপিতে কত নাম্বার পেল সেটা জানার জন্য এই বৃহস্পতিবারের অপেক্ষায় থাকে দর্শক মহল। কারণ দর্শকরা জানে টিআরপি ধারাবাহিকের স্থায়িত্বের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা থেকে বাংলা ধারাবাহিকের বর্তমান অবস্থা সম্পর্কে অনেক কিছু বুঝতে পারেন ভক্তরা।
প্রত্যেক সপ্তাহেই টিআরপি তালিকায় নতুন নতুন চমক দিচ্ছে প্রধান চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিকগুলি। প্রায় প্রত্যেক মাসেই নতুন নতুন ধারাবাহিক ভির জমাচ্ছে টেলিভিশনের পর্দায়। তার মধ্যে যে ধারাবাহিকগুলি দর্শকদের মনে জায়গা করতে সক্ষম হচ্ছে সেগুলো টিআরপিও তর তর করে বৃদ্ধি পাচ্ছে। তাই প্রত্যেক সপ্তাহেই টিআরপি তালিকায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
এবার আর সময় নষ্ট না করে চলুন তাড়াতাড়ি দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিকটি কোন জায়গা দখল করেছে। এই সপ্তাহে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৩।
দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলা চ্যানেলের জগদ্ধাত্রী। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২। প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে ব্যবধান খুবই সূক্ষ্ম। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা LLB। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৭.১ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই নবাগত মেগা।
এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। এই সপ্তাহে ৭.০ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে স্টার জলসা চ্যানেলের কথা। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৬.৭।
1st •• ফুলকি 7.3
2nd •• জগদ্ধাত্রী 7.2
3rd •• গীতা LLB 7.1
4th •• কোন গোপনে 7.0
5th •• কথা 6.7

