প্রথম স্থানে জোরদার টক্কর! টিআরপি তালিকায় অপেক্ষা করছে বিরাট চমক!

কম-বেশি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করেই বাংলা ধারাবাহিক প্রেমী দর্শকদের চমকে দিয়ে একটি তালিকা প্রকাশিত হয়, যেখানে দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির সারা সপ্তাহের প্রতিযোগিতার একটি ছোট্ট ফলাফল দেখা যায়। বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল জানার জন্য প্রত্যেক সপ্তাহেই মানুষ অধীর আগ্রহে বসে থাকে। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটাই দর্শকদের বুঝিয়ে দেয় তাদের প্রিয় ধারাবাহিকটি ঠিক কি অবস্থায় রয়েছে। পুজোর পরবর্তী সপ্তাহের এই টিআরপির জন্য একটু বেশি আগ্রহী দর্শক মহল।

বাংলা ধারাবাহিক জগতের কাছে টিআরপি কতখানি গুরুত্বপূর্ণ সেটা ধারাবাহিক প্রেমী দর্শকদের কাছে আর আলাদা করে বলার অপেক্ষায় রাখে না। একটি ধারাবাহিক ততদিন পর্যন্ত বহাল তবিয়তে নিজের সম্প্রচার চালিয়ে যেতে পারে, যতদিন সেই ধারাবাহিকটি টিআরপি তালিকায় একটি সুনির্দিষ্ট এবং শীর্ষস্থান দখল করে থাকতে পারছে। সেই স্থান হারালেই ধারাবাহিক থেকে তাড়াতাড়ি চ্যানেল থেকে সরিয়ে ফেলে কর্তৃপক্ষ। আর সেই জায়গা নতুন মেগা। তাই টিআরপি তালিকা প্রকাশ পাওয়ার দিনটিও দর্শকদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এবার চলুন তাড়াতাড়ি দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিকটি কোন জায়গা দখল করতে সক্ষম হয়েছে। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা এবং জি বাংলা চ্যানেলের ফুলকি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬।

দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৩। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার গীতা LLB। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৬.২ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। এই সপ্তাহে ৬.১ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে স্টার জলসা চ্যানেলের উড়ান ধারাবহিক। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.০।

1st •• ফুলকি , কথা ৬.৬
2nd •• নিম ফুলের মধু ৬.৩
3rd •• গীতা LLB ৬.২
4th •• জগদ্ধাত্রী ৬.১
5th •• উড়ান ৬.০

Back to top button