আবারো সেরার স্থান দখল করল পরিণীতা! বাজিমাত করল জি বাংলা! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!

বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে বর্তমানে চলছে হাড্ডা হাড্ডি লড়াই। কোনটি সপ্তাহে দর্শকদের কাছে সেরা শিরোপা এলো সেটা বোঝা যায় টিআরপি তালিকা থেকে। তাই এই তালিকাকে ধারাবাহিকের দোষ কোন বিচার করার অন্যতম মানদন্ড হিসেবে গণ্য করা হয়। এই তালিকায় বলে দেয়, কোন ধারাবাহিক আরো কতদিন পর্যন্ত টেলিভিশনের পর্দায় টেলিকাস্ট হবে এবং কোন ধারাবাহিক খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দা থেকে বিদায় নেবে।
বেশিরভাগ ক্ষেত্রে সপ্তাহের বৃহস্পতিবার দিনটিতেই টিআরপি তালিকা প্রকাশ করা হয়। তবে কিছু কিছু সপ্তাহে বিশেষ কারণবশত অন্য কোনদিনও এই তালিকা প্রকাশ হতে পারে। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা থেকে অনেক কিছু বুঝতে পারেন ভক্তরা। টিআরপি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে প্রত্যেকটি ধারাবাহিক এবং ধারাবাহিক প্রদর্শনকারী চ্যানেল গুলির কাছে।
এবার দেখে দেওয়ার পালা এই সপ্তাহের টিআরপি তালিকা। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.১।
দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলা চ্যানেলের ফুলকি। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসা চ্যানেলের কথা ধারাবাহিক। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৭.২ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই তিন মেগা।
এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে এবং স্টার জলসার গীতা LLB। এই সপ্তাহে ৭.০ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে জগদ্ধাত্রী ধারাবহিক। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৬.৯।
আরও পড়ুনঃ শুভর হাতেই পূরণ হল পূরবীর স্বপ্ন! খুলে গেল সেবন্তির মুখোশ! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!
1st •• পরিণীতা 8.1
2nd •• ফুলকি 7.5
3rd •• কথা 7.2
4th •• গীতা, গোপন 7.0
5th •• জগদ্ধাত্রী 6.9

