সপ্তাহ ঘুরতেই ফিরল জি -এর জৌলুস! প্রথমবার প্রথম পাঁচে জায়গা করে নিল মিঠিঝোরা

প্রতিটি সিরিয়াল প্রেমী বাঙালির কাছে দেশ গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে বিবেচিত হয় বৃহস্পতিবার দিনটা। তার কারণটা আর আলাদা করে দর্শকদের বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এই বৃহস্পতিবার করেই বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশ করা হয়ে থেকে। কোন কোন সপ্তাহে বিশেষ কারণবশত এই দিনটির পরিবর্তন ঘটতে পারে তবে বেশিরভাগ সপ্তাহেই টিআরপি তালিকা প্রকাশ পায়। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয়ে থাকে আর সেটা দেখার জন্যই আগ্রহী হয়ে বসে থাকেন দর্শকরা।
টিআরপির উপর ভর দিয়েই একটি ধারাবাহিক বছরের পর বছর টেলিভিশনের পর্দায় টিকে থাকতে পারে। এটা এমন একটা মানদণ্ড যে, টিআরপি না থাকলে সেই ধারাবাহিক দুই মাসও চ্যানেলে নিজেই রাজত্ব চালাতে পারেনা। এটাই হলো ধারাবাহিকের টিকে থাকার সার্টিফিকেট। তাই প্রত্যেক সপ্তাহে এই টিআরপি তালিকা প্রকাশ পাওয়ার অপেক্ষায় থাকে ধারাবাহিক কর্তৃপক্ষরা। আগের সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করেছে স্টার জলসা। এবারে কি খেলা ঘুরবে?
আর সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিটি কোন জায়গা দখল করতে সক্ষম হয়েছে। এই সপ্তাহের টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৩।
দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্টার জলসা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক গীতা ও উড়ান এবং তার পাশাপাশি জি বাংলার ফুলকি। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই তিন মেগা। এই ধারাবাহিকগুলির প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার নিম ফুলের মধু এবং স্টার জলসার রোশনাই ধারাবাহিকটি। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৬.৪ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই দুই মেগা।
এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ এবং জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। এই সপ্তাহে ৬.১ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই দুই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে জি বাংলা চ্যানেলের মিঠিঝোরা ধারাবাহিকটি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৫। প্রথমবার প্রথম পাঁচে উঠে এসেছে এই ধারাবাহিক।
1st •• কথা 7.3
2nd •• ফুলকি, গীতা, উড়ান 7.1
3rd •• নিম ফুলের মধু, রোশনাই 6.4
4th •• কোন গোপনে, শুভ বিবাহ 6.1
5th •• মিঠিঝোরা 5.5

