IcchePutul: গিনির অবস্থা দেখে নিজের চক্রান্ত ফাঁস হওয়ার ভয় পেল ময়ূরী! এবার দিদির মুখোশ খুলবে মেঘ

এই মুহুর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী।
এই দিন একটি অদ্ভুত ঘটনা ঘটে। দেখা যায় মেঘের সাফল্যে ভীষণ খুশি জিষ্ণু। সে মেঘের সাফল্য উদযাপন করার জন্য মেঘকে একটি ফুলের তোড়া গিফট করবে বলে সেটা কিনতে যায়। তখনই মেঘের সাথে ধাক্কা লাগে গিনির। গিনিকে দেখে অবাক হয়ে যায় মেঘ।
গিনির ঘাড়ে গলায় গোটা শরীরে অজস্র ক্ষতচিহ্ন, এছাড়াও হাতে ব্যথা, আর মেকআপ দিয়ে ক্ষত লোকানোর ব্যর্থ চেষ্টা এই সব কিছুই ধরা পড়ে যায় মেঘের কাছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো যে গিনি মেঘকে এতদিন শুধুমাত্র অপমান করে এসেছে সেই মেয়েটাই আজ মেঘের গান, পড়াশোনার খোঁজ নিল।
এসব ঘটার পর বাড়ি ফিরে গিনির কথাই ভাবতে থাকে মেঘ। বিয়ের দুদিনের মধ্যেই রূপ ঠিক নিজের আসল চেহারাটা বের করে দাঁত নখ বসাচ্ছে গিনির উপর। এটা দেখে গিনির জন্য খুব খারাপ লাগে তার। গিনির অসহায় মুখটা বারবার চোখের সামনে ভেসে ওঠে মেঘের।
View this post on Instagram
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ময়ূরীকে ডেকে মেঘ বলে, “আজ গিনির যা অবস্থা দেখলাম তাতে তোর মুখোশ খুলতে আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই গিনির উপর অত্যাচার করতে শুরু করে দিয়েছে রূপ।” এই শুনে বেশ ভয় পেয়ে যায় ময়ূরী।

