নতুন সময়ে দুর্ধর্ষ প্রোমো, মৃত্যুমুখে গুগলি! জনপ্রিয় সিরিয়াল বন্ধ করে জায়গা নিল খেলনা বাড়ি!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) একটি অপেক্ষাকৃত পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে খেলনা বাড়ি (Khelna Bari)। এই ধারাবাহিকটি টিআরপিতে তেমন ভালো ফল করতে না পারলেও একসময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই ধারাবাহিকের নাম।
ধারাবাহিকের প্রধান আকর্ষণ মিতুল। ধারাবাহিকের নায়িকা মিতুল এখন প্রতিটি দর্শকের মনে বিরাজ করে। ধারাবাহিকের বর্তমান প্লট ধারাবাহিকটিকে আবারো জনপ্রিয়তা এনে দেবে বলে মনে করছেন দর্শক মহল। বর্তমানে মিতুল নিজের মেয়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে ব্যস্ত।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী কয়েকটা দিন হলো বিয়ে হয়েছে গুগলির। আর পাঁচটা সাধারন মেয়ের মতোই অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে গেছে সে অন্যদিকে করলে খালি হয়ে যাওয়ার শোকে শোকাহত মিতুল মা। কিন্তু মেয়ের ছায়া সঙ্গী হয়ে তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করে গিয়েছে মিতুল। কিন্তু এবার বোধহয় শেষ রক্ষা হলো না।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে হসপিটালের বেডে শয্যাশায়ী গুগলি। প্রায় মরণাপন্ন অবস্থা হয়েছে তার। তার পাশে দাঁড়িয়ে রয়েছে তার মা মিতুল এবং তার স্বামী। কান্নায় ভেঙে পড়েছে মিতুল। গুগলির এমন অবস্থায় যথেষ্ট মর্মাহত তার স্বামীও।

কাঁদতে কাঁদতে মিতুল বলে ওঠে “আমার মেয়েটার এমন অবস্থা কে করল?” তার পাশেই দাঁড়িয়েছিল গুগলির স্বামী। সে বলে “আমার আগের স্ত্রী এর সাথেও ঠিক একই ঘটনা ঘটেছিল, কিন্তু এবার আর আমি আমার স্ত্রীকে হারাতে চাই না।” এই কথা শুনে চমকে যায় মিতুল। মিতুল কি পারবে তার মেয়েকে সুস্থ করে তুলে আসল দোষীদের শাস্তি দিতে? কিন্তু এই প্রোমোর সঙ্গে রয়েছে আরও একটি চমক ২৫শে সেপ্টেম্বর থেকে রাত ১০টায় হবে খেলনা বাড়ি তার মানে শেষ হতে চলেছে মুকুট! আর খেলনা বাড়ির জায়গায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক মিলি।

