অবশেষে আদৃতের বাড়িতে হলো শুভলক্ষ্মীর গৃহপ্রবেশ! জমে গেল আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

এই ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল আদৃত শুভলক্ষ্মীকে চারিদিকে খুঁজতে থাকে। কিন্তু কোথাও খুঁজে পায়না। এদিকে এয়ারপোর্টের পুলিশ শুভলক্ষ্মীর ব্যাগ চেক করতে থাকে, তার ব্যাগে থাকা মশলাপাতি দেখে সন্দেহ হয়। এরপর কোনরকমে এয়ারপোর্ট থেকে বেরিয়ে শুভ একজন পাঞ্জাবি ট্যাক্সিওয়ালা সাহায্যে পৌঁছায় নিজের ঠিকানায়। কিন্তু রাস্তাতেই তাকে ঘিরে ধরে কয়েকজন গুন্ডা। আর তার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় তারা। এরপর কোনরকমে আদৃতের হাতে এসে পৌঁছায় শুভর ব্যাগ, পাসপোর্ট সবকিছু। সেই দেখেই আদৃত খুঁজে পায় শুভলক্ষ্মীকে।

Grihoprobesh, Star jalsha, Bengali Serial, Bengali television, গৃহপ্রবেশ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, গৃহপ্রবেশ, Today Episode 3 December, গৃহপ্রবেশ আজকের পর্ব ৩ ডিসেম্বর, গৃহপ্রবেশ আজকের পর্ব

গৃহপ্রবেশ আজকের পর্ব ৪ ডিসেম্বর (Grihoprobesh Today Episode 4 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে শুভকে খুঁজে পেয়ে আদৃত বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখনই শুভলক্ষ্মী মুদি দোকানে যাওয়ার জন্য আবদার করে। আদৃত প্রথমে রাজি না হলেও শুভ ইমোশনাল ব্ল্যাকমেল করে, তাই আদৃত বাধ্য হয়ে তাকে নিয়ে যায় বিদেশের দোকানে। সেখান থেকে শুভ পাটালি গুড় কেনে, এরপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারা। আসলে আজ আদৃতের ঠাম্মীর জন্মদিন। সেই কারণেই ঠাম্মির জন্য পায়েস বানাবে শুভ। অন্যদিকে বাড়িতে তো সবাই চিন্তা করতে থাকে এখনো আদৃত শুভকে খুঁজে পেল কিনা সেই নিয়ে। বাড়িতে এবছরের জগদ্ধাত্রী পুজো হবে কিনা সেটাও এখনো বোঝা যাচ্ছে না যতক্ষণ না ঠাকুরের মূর্তি আসছে। তারপর হঠাৎই আদৃত বাড়িতে প্রবেশ করে শুভকে নিয়ে।

জগদ্ধাত্রীর মূর্তি নিয়ে বাড়িতে এলো শুভলক্ষ্মী

শুভকে দেখে তো বাড়ির প্রত্যেককে ভীষণ খুশি হয়ে যায়। বিশেষ করে আদৃতের ভাইবোনেরা তাকে ঘিরে ধরে। শুভকে নিয়ে এত আদিখ্যেতা দেখে আদৃতের মা কাকিমার তো একেবারেই পছন্দ হয় না বিষয়টা। যাইহোক এরপরে শুভ ঠাম্মিকে গিয়ে প্রণাম করে। তারপর আদৃত এবং শুভ মিলেই ঠাম্মিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আসলে বাড়ির আর কারোরই ঠাম্মির জন্মদিনের কথা মনে ছিল না। তারপর শুভ এবং আদৃত দুজনে মিলে মা জগদ্ধাত্রীর মূর্তি প্রতিষ্ঠা করে মন্দিরে।

আরও পড়ুন: ইতিহাস গড়লেন বাংলার গায়িকা! প্রথম কোন বাংলা গান অস্কারের মঞ্চে! বাঙালির গর্ব ইমন চক্রবর্তী

এদিকে ঠাম্মির জন্মদিন উপলক্ষে আদৃতের হবু স্ত্রী এবং তার পরিবারকে আমন্ত্রণ করা হয়েছে। কিন্তু আদৃতের হবু স্ত্রী একেবারেই আলাদা। সে পার্টি করতে ভালোবাসে, আধুনিক চিন্তা ধারায় বিশ্বাসী, আধুনিক পোশাক পরে। যার জন্য ঠাম্মির তাকে মোটেই পছন্দ নয়। তার বাবা-মা তাকে জোর করে মাঝরাতে পার্টি থেকে ডেকে এনে আদৃতের বাড়িতে যাওয়ার জন্য ফোন করে। আর কিছুদিন পরে আদৃত এবং তার হবু স্ত্রী জিনিয়ার এনগেজমেন্ট, তারই আয়োজন চলছে বাড়িতে।দেখা যাক আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button