শুভর জন্য রক্ষা পেল রায় পরিবার! জিনিয়াকে নিয়ে বিরাট সিদ্ধান্ত আদৃতের! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

এই ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল আদৃতের ছোটো ভাই রমিত যে কিছু নিয়ে একটা সমস্যার মধ্যে ছিল সেটা প্রথমে কেউই খেয়াল করেনি। আসলে রমিতের পরীক্ষার রেজাল্ট নিয়ে এ দুশ্চিন্তায় ছিল। তাই জন্য সবার চোখের আড়ালে সবাইকে না জানিয়েই বাড়ি থেকে চলে যায় সে। এদিকে কেউই বুঝতে পারছে না রমিতের কি হয়েছে আর রমিত কোথায় গেছে কাউকে কিছু বলে যায়নি। যার ফলে বাড়ির সবাই চিন্তা করতে থাকে তার জন্য। এদিকে জিনিয়াকে আদৃতের মনে দ্বন্দ্ব চলতে থাকে। সবমিলিয়ে ভীষণ ঝামেলার মধ্যে ছিল আদৃত।

Bengali serial

গৃহপ্রবেশ আজকের পর্ব ১৫ ডিসেম্বর (Grihoprobesh Today Episode 15 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে বাড়ির সবাই মিলে রমিতকে খুঁজে না পেয়ে ভীষণ চিন্তার মধ্যে পড়ে যায়। সবাই মিলে রমিত কোথায় গেছে সেটাই ভাবতে থাকে। এদিক ওদিক খুঁজতে থাকে রমিতকে, কিন্তু খুঁজে পায় না। এদিকে শুভ রমিতের ব্যাগ থেকে কিছু পাওয়া যায় কিনা সেটা দেখতে থাকে তখন হঠাৎই রমিতের বোনের মুখটা খেয়াল করে। আর শুভর মনে হয় সে কিছু একটা জানে। এরপরে রমিতের বোনের সঙ্গে কথা বলে শুভ জানতে পারে রমিতের মন খারাপ ছিল তার রেজাল্ট নিয়ে। যেহেতু সে সেমিস্টারে পাশ করতে পারেনি তাই বাবার ভয়েতেই সে ডিপ্রেসড ছিল কয়েকদিন ধরে। এটা শোনার পর তো রমিতের মা আর রমিতের বাবার মধ্যে ঝামেলা শুরু হয়। এরই মধ্যে শুভ আদৃত এবং তার ভাইকে নিয়ে রমিতকে খুঁজতে বেরিয়ে পড়ে।

আবারো শুভ সাহায্যে বিপদ কাটলো

অন্যদিকে জিনিয়া এ সমস্ত ঝামেলার মধ্যে থাকবে না বললে আদৃতের বাড়ি থেকে সবার চোখের আড়ালেই বেরিয়ে যায়। আসলে জিনিয়ার পার্লারে এপয়েন্টমেন্ট ছিল সেখানেই জিনিয়া চলে যান। এদিকে জিনিয়াকে পাওয়া যাচ্ছে না দেখে আদৃতের মায়ের ভীষণ চিন্তা হতে থাকে। আদৃতকে বারবার বলে দেয় ফোন করে জিনিয়ার খোঁজখবর নিতে। এর পরে আদৃতরা সবাই মিলে রমিতকে খুঁজতে পেরে। মাঝ রাস্তায় জিনিয়াকে ফোন করে সে কোথায় আছে সেই খোঁজখবর নেয়। তখন জিনিয়া আবারো মিথ্যা কথা বলে। জিনিয়া বলে তার একজন পরিচিতর হার্ট অ্যাটাক হয়েছে তাই সে হসপিটালে আছে। এদিকে ফোন রাখতে গিয়ে পার্লারের লোকের ফোনের এপার থেকে শুনে নেয় আদৃত।

আরও পড়ুনঃ ৫ বছর এগিয়ে যাচ্ছে মিঠিঝোরার গল্প! আসছে নতুন অধ্যায়!

তারপর অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটি পাবের সিসিটিভি ক্যামেরাতে শুভ রমিতকে দেখতে পায়। সেখান থেকেই রমিতকে বাড়িতে নিয়ে আসে সবাই মিলে। রমিতকে বাড়িতে ফিরিয়ে আনার পর তো সবাই নিশ্চিন্ত হয়। শুভ যে রমিতকে খুঁজে বার করতে পেরেছে সে কথাও জানায়। এরপর শুভকে রমিতের মা জড়িয়ে ধরে ধন্যবাদ জানাই। শুভ রমিতের বাবাকে বারবার করে বোঝায় রমিতের সঙ্গে এরকম ব্যবহার না করতে, আর রমিতকেও বুঝিয়ে দেয় এরকম বোকামো যেন আর না করে। এবারে দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button