ভারতের পাশাপাশি নিউইয়র্কেও গ্রীষ্মের আগমন! এত বরফেও গায়ে নেই সোয়েটার! ট্রোলের মুখে জলসার গৃহপ্রবেশ!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

ধারাবাহিকের প্রোমো ভিডিও সামনে আসার পর থেকেই ধারাবাহিক নিয়ে অনেক হাসাহাসি, ট্রোল, সমালোচনা হচ্ছিল। কারণ ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিওতে দেখানো হয়েছিল নিউইয়র্ক সিটিতে ধারাবাহিকের শুটিং হচ্ছে, যদিও পুরোটাই ছিল নকল। এখনো পর্যন্ত ধারাবাহিকে দেখানো হচ্ছে নিউইয়র্ক এ রয়েছে গোটা পরিবার। কিন্তু আমরা প্রত্যেকেই জানি নিউইয়র্কে এই সময় ঠিক কতটা ঠান্ডা থাকে। আর এদিকে কলকাতায় গরম পড়ে গিয়েছে।

এই ধারাবাহিককে দর্শকেরা প্রত্যেকেই বুঝতে পারছেন ধারাবাহিকের শুটিং কলকাতাতেই হচ্ছে। শুধুমাত্র টেকনোলজির মাধ্যমে আশেপাশের দৃশ্য বদলে দেওয়া হয়েছে। আর খুব স্বাভাবিকভাবেই কলকাতাতে গরম পড়ার কারণে নায়ক নায়িকারা শীতের পোশাক পড়ে ধারাবাহিকের শুটিং করতে পারছেন না। কিন্তু ধারাবাহিকের গল্প অনুযায়ী গোটা পরিবার নিউইয়র্কে রয়েছ। তাহলে সেই স্ক্রিপ্ট অনুযায়ী এখনো অভিনেতা অভিনেত্রীদের সোয়েটার পরেই শুটিং করার কথা। আর এই নিয়েই প্রশ্ন তুলেছেন দর্শকেরা। যে যেটা ধারাবাহিককে দেখাতে পারবেনা পরিচালক তাহলে সেটা দেখানোর মানে কি।

এই নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফ্যান পেজ থেকে ট্রোল, হাসাহাসি হচ্ছে। ধারাবাহিকটি রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউসের পক্ষ থেকে এই ধারাবাহিক হচ্ছে। যা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন পরিচালক। এমনকি ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের নিয়েও চলছে হাসাহাসি। যেটা ধারাবাহিকে দেখানো সম্ভব নয় সেটা করতে গিয়েই সমালোচনার মুখে পড়েছে গোটা টিম।

আরও পড়ুনঃ কেটে গিয়েছে ১২ বছর! বিনোদন জগত থেকে উধাও বিশ্বজিৎ ঘোষ মজুমদার! হঠাৎ কোথায় হারিয়ে গেলেন সুবর্ণলতা’র “প্রকাশ”?

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিশেষ করে টেলিভিশনের পর্দায় ধারাবাহিক ইউনিটের নিউইয়র্কে গিয়ে শুটিং করার মতো অর্থ নেই। তাই দর্শকের দাবি যেখানে গিয়ে শুটিং করা সম্ভব সেখানে গিয়ে শুটিং করে ধারাবাহিকের দৃশ্য দর্শকদের চোখে ফুটিয়ে তোলা হোক। অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে দর্শকের পছন্দের তালিকায় নাম লেখাতে গিয়ে দর্শকের হাসির খোরাক হয়েছে গৃহপ্রবেশ ধারাবাহিকটি।

Back to top button