ধর্ম নিয়ে একটু বেশিই ছেলেখেলা করছে জি বাংলা!”এইরকম অবাস্তব সিরিয়ালে আর কতদিন”, দর্শকদের মধ্যে অসন্তোষ গৌরী এলোর নতুন প্রোমো নিয়ে

ধর্ম আর বিজ্ঞানের মিল মিশে তৈরি হওয়া ধারাবাহিকের চাহিদা দর্শকদের মধ্যে বরাবরই। তাই এইরকম ধারাবাহিক তৈরি করার ক্ষেত্রে যেমন লাভ রয়েছে, তেমনই বহু বিষয় খেয়াল রাখতে হয় ধারাবাহিক নির্মাতাদের। কারণ, একটু এদিক ওদিক হলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে যেতে পারে। আর তাতে বয়কট ডাক দিতে আর কতক্ষণ! এরকমই একটা ধর্ম সংকটে রয়েছে জি বাংলার (Zee Bangla) “গৌরী এলো” (Gouri Elo) ধারাবাহিক।
যারা গৌরী এলো ধারাবাহিকের নিয়মিত দর্শক তাঁরা জানেনই যে, নায়ক নায়িকা অর্থাৎ গৌরী এবং ঈশান হল হর পার্বতীর মানব রূপ। আর এটা প্রতিষ্ঠা করতে বহুবার বহু রকমের ঘটনাও ঘটানো হয়েছে। এমনিতেও ঘোষাল বাড়ির মা ঘোমটা কালী গৌরীকে দিয়ে অনেক ঘটনাই ঘটানো করিয়েছেন।
কিন্তু কম যান না ঈশানও। তবে ঈশান নিজের এই ক্ষমতা সম্পর্কে জানেন না। বহু অলৌকিক ঘটনা ঘটিয়ে ফেলেছেন ইতিমধ্যেই ঈশান। যেমন খালি পায়ে আগুনের ওপর দিয়ে আসা, অথবা শুধু কপাল ঠেকিয়ে গৌরীকে বাঁচিয়ে তোলা, একা হাতে শিবলিঙ্গ প্রতিষ্টা করে তোলা।
ঈশান অর্থাৎ ডাক্তার বাবুর এইসব অলৌকিক ঘটনা দেখাতে নানা বিষয়ই দেখানো হয়। যেমন একবার দেখানো হয়েছিল, ডাক্তারবাবু অর্থাৎ ঈশানের জ্বর হওয়াতে ওই ঘোষ বাড়িতে প্রতিষ্ঠা করা শিবলিঙ্গও তেতে ওঠায়। সেই শিবলিঙ্গকে চন্দনের প্রলেপ দিয়ে, গঙ্গার জল দিয়ে মন্ত্র পড়ে সাধনা করাতে তাপমাত্রা কমে। ওদিকে জ্বরও কমে যায় ঈশানের।
এই অদ্ভুত সব ঘটনায় দর্শকদের মতো খোদ অবাক হয়ে যায় ঈশান নিজেও। কিন্তু এতসব ঘটনায় কিন্তু দর্শকরা বিশেষ খুশি হন না। বরং বহু মানুষ খচে যান। অনেকেই মনে করেন এটা ধর্ম নিয়ে বুজরুকি করা। আর ধর্ম নিয়ে এরকম চ্যাবলামি করলে সেটাকে কখনোই সহ্য করা যায় না। তাই বহু লোকই ধারাবাহিকটি দেখা বন্ধ করে দেন।
তবে এবারে এই ধারাবাহিক নিয়ে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে, তাও আবার যারা দর্শক নন তাঁদের তরফ থেকে? তাহলে কি গৌরী এলো এতটাই ভালোভাবে গল্প তৈরি করতে শুরু করেছে? না না, সেরকম নয়, বরং ট্রল করেই ভাইরাল হয়েছে। একজন সোশ্যাল মিডিয়া ইউজার, তাঁর বাড়িতে কেউ এই ধারাবাহিকটি দেখেন।
তিনি সেখানে নিজের ফোনের ক্যামেরা দিয়ে রেকর্ড শুরু দেন যেখানে দেখা যাচ্ছে, ডাক্তারবাবু মন দিয়ে ধ্যান করছেন। একদল তান্ত্রিক এসে নাচ গান করছে, যদিও তাতে বলিউডের “লক্ষ্মী” সিনেমার “বাম ভোলে” গানটি বাজছে। আর তারপর হঠাৎই গৌরী “ডাক্তারবাবু” বলে দৌড়ে যাচ্ছে। আর এতেই দেদার ট্রোল হচ্ছে ধারাবাহিকটি। যিনি ভিডিওটি শেয়ার করেছেন, তিনি ক্যাপশনে লিখেছেন, “এরকম অবাস্তব সিরিয়াল আর কতদিন হবে?”

