TRP: আমাদের মিঠাই রানী কিন্তু জায়গা ধরে রাখল তবে চমক রয়েছে অন্য জায়গায়! মাধবীলতা কেমন করলো?

প্রত্যেক সপ্তাহের মতোই এবারও চলে এসেছি টিআরপি নিয়ে। গত পরশু গণেশ চতুর্থী অনুষ্ঠিত হয়েছে বলে গতকাল টিআরপি আসেনি। আজ কিছুক্ষণ আগে এসেছে টিআরপি আসে সেখানেই হয়েছে ধুম ধাড়াক্কা ধামাকা।
আপনাদের শুনে হয়তো খারাপ লাগবে যে মিঠাই এইবারে প্রথম হয়নি। সে পেয়েছে ৮.১। এত নম্বর পেয়েও মিঠাই প্রথম হয়নি? তাহলে এর থেকে বেশি নম্বর কে পেল? যার নাম এখন করবো সেটা শুনে কিন্তু আপনাদের আর খারাপ লাগবে না। প্রথম হয়েছে গৌরী এলো। যে ধারাবাহিকটি মিঠাই কে সাপোর্ট দেয়। গৌরী এলো পেয়েছে ৮.২। অর্থাৎ একদম সামান্য পার্থক্যে প্রথম হয়েছে গৌরী।
তৃতীয় স্থানে রয়েছে গাঁটছড়া, চতুর্থ স্থানে আলতা ফড়িং এবং পঞ্চম স্থানে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। ওপেনিং হিসেবে মাধবীলতা ভালো করেছে। সে পেয়েছে ৬.২। অন্যদিকে এক্কাদোক্কা কে আবার হারিয়ে দিয়েছে আমাদের এই পথ যদি না শেষ হয় আর খেলনা বাড়ি হারিয়েছে সাহেবের চিঠিকে।
আবার পিলু হারিয়েছে নবাব নন্দিনীকে কিন্তু গ্যাপ কমে এসেছে। গত সপ্তাহ ে গোধূলি আলাপ জিতে গেলেও এই সপ্তাহে তুবড়ির কাছে হেরে গেছে।তবে আয় তবে সহচরীতে সহচরী নেই কিন্তু বোধিসত্ত্বের বোধবুদ্ধিকে আবার হারিয়েছে আর অনুরাগের ছোঁয়া তো স্বাভাবিক ভাবেই লালকুঠিকে হারাবে সবাই জানে।

