মেঘের গায়ে হাত তুললো গিনি! এতদিন শুধু অপমান করতো এবার বৌদির গায়ে হাত তুলতে দেখেই গিনিকে তুলোধনা দর্শকের

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটির জনপ্রিয়তা দিন দিন দর্শকমহলে বাড়ছে। মেঘ (Megh), নীল (Neel) এবং ময়ূরীর কাহিনী আস্তে আস্তে দর্শকদের ড্রয়িং রুমের অংশ হয়ে উঠছে। টিআরপি তালিকায় (TRP List) খুব বেশি কামাল না দেখাতে পারলেও, সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে কিন্তু রয়েছে ‘ইচ্ছে পুতুল’। এবার এই সিরিয়ালের (Bengali Serial) গল্পেই আসছে নতুন মোড়।

‘ইচ্ছে পুতুল’এর নিয়মিত দর্শকরা জানেন, নীলের ওপর রাগ করে শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছিল মেঘ। কিন্তু স্ত্রীকে আবার বাড়ি ফিরিয়ে এনেছে নীল। যদিও স্বামীর প্রতি এখনও মেঘের মনে রাগ জমে আছে। তবে নীলও হাল ছাড়ার পাত্র নয়। সে আবার আস্তে আস্তে আগের মতো স্ত্রীয়ের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে।

নীলের কথায় শ্বশুর বাড়ি ফিরে আসলেও ঠাম্মি এবং শ্বশুরমশাই ছাড়া মেঘকে কেউ বাড়ির বৌ হিসেবে মেনে নিতে রাজি নয়। বাকি সবাই তাঁকে পছন্দ না করলেও মেঘ সবার ভালোই চায়। এখন যেমন রূপ নামের এক ঠগ, প্রতারকের হাত থেকে ননদ গিনিকে বাঁচাতে চাইছে সে।

ঠগ রূপের ভালোবাসার জালে একেবারে ফেঁসে গিয়েছে গিনি। তবে সেই পাত্রকে প্রথম থেকেই মেঘের সুবিধার মনে হয় না। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে আবার দেখা গিয়েছে, মেঘ এবং রূপের মধ্যে অতীতের কোনও একটা সম্পর্ক ছিল। মেঘ জানে রূপ একটা খারাপ ছেলে। মেঘ কি শেষ পর্যন্ত রূপের মুখোশ খুলতে পারবে গিনির সামনে? বর্তমান পর্ব দেখে রীতি মতন ক্ষুব্ধ দর্শক মহল।

এই পর্বে দেখানো হয়, রুপের সাথে দেখে ভয় পেয়ে যায় মেঘ। সে বুঝতে পারে, গিনির নিশ্চয়ই কোন সর্বনাশ করতে চলেছে সে। গিনিকে সাবধান করতে তার ঘরে আসে মেঘ। কিন্তু তার কথা কেউ শুনতে চায় না গিনি এবং মিনি দুজন মিলেই চরম অপমান করে মেঘকে। এমনকি বাড়ি থেকে বেরিয়ে অব্দি যেতে বলে। রূপের নাম নিলেই মেঘ কে ক্লাসলেস বলেও অপমান করে গিনি। আর শেষে মেঘের গায়ে হাত তুলতে যায়। যা দেখে ক্ষুব্ধ দর্শকরা। বৌদির গায়ে হাত তুলতে যাচ্ছে ননদ! কাল হয়তো সত্যিই হাত তুলবে! সমাজকে এই দৃশ্যের মধ্যে দিয়ে খারাপ শিক্ষা দিচ্ছে ইচ্ছে পুতুল এমনটাই দাবি দর্শকদের।

Back to top button