অবশেষে গিনির সাহায্যে মেঘকে বুঝিয়ে ডিভোর্সটা আটকে দিল নীল! আবার এক হবে তারা!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।
যারা এই ধারাবাহিকটিকে একদম শুরু থেকে দেখে আসছেন তারা জানবেন, নায়িকার নিজের দিদি ময়ূরী নানা রকম ভাবে বিচ্ছেদ ঘটাতে চেয়েছে মেঘ আর নীলের। শুধু মাত্র তার জন্যই আজ মেঘ এবং নীলের সম্পর্ক এমন একটা অস্থায়ী জায়গায় এসে দাঁড়িয়েছে।
মেঘের মধ্যে নিজের জন্য আর এতটুকু নিয়েও ভালোবাসা বেঁচে নেই। আর যদি কিছু থেকেও থাকে তাহলেও সেটা প্রকাশ করতে ভয় পায় মেঘ। কারণ নীলের সাথে মেঘের বৈবাহিক জীবনযাপন মোটেই সুখকর হয়নি। দেখতে দেখতে চলে এসেছে নীল এবং মেঘের ডিভোর্সের দিন।
নীল মেঘের সাথে কথা বলে এবং শেষ বারের জন্য একসাথে যাওয়ার অনুরোধ করে সে। অনেকক্ষণ না বললেও শেষে মেনে নিতে বাধ্য হয় মেঘ। গাড়িতে উঠে নীলের ব্যবহার দেখে মেঘ বুঝতে পারে নিশ্চয়ই নীল কিছু প্ল্যান করছে। এরপর নীল হঠাৎই বলে ওঠে যে সে আইডি আনতে ভুলে গেছে। মেঘ বুঝে যায় এটা নীলের প্ল্যান।
আরও পড়ুনঃ কৌশিকীর অপমান কিছুতেই হতে দেবে না জ্যাস! ষড়যন্ত্রে জল ঢেলে দিব্যাকে অ্যারেস্ট করলো জগদ্ধাত্রী!
আইডি আনার জন্য নিজের বাড়ি যায় নীল। মেঘ তখন গাড়িতে বসে থাকে। এমন সময় সেখানে আসে গিনি। সে মেঘকে আরো একবার কৃতজ্ঞতা জানায় আর সেই কৃতজ্ঞতার খাতিরেই একবার তাকে বাড়ির ভিতর যেতে বলে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এইবার গিনির সাহায্যেই এই ডিভোর্সটাকে আটকে দেবে নীল।
View this post on Instagram

