নিজের সব কুকীর্তি নিজেই বললো রূপ, প্ল্যানে সফল গিনি, অন্যদিকে নতুন করে নীলকে নিয়ে ভাবছে মেঘ!

এই সময় জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি অতি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। শুরু থেকে বেশ সমালোচনার মুখে পড়লেও ধীরে ধীরে নিজেদের অত্যাধুনিক প্লট দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। পূর্বের তুলনায় ধারাবাহিকের বর্তমান টিআরপিও বেশ ভালো। ধারাবাহিকে নায়িকা চরিত্রে রয়েছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে রয়েছেন মৈনাক ব্যানার্জী।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, আগের থেকে এখন অনেক সুস্থ হয়ে উঠেছে মেঘ। আর এতদিন ধরে নীল আর মেঘের মাঝে চলা সমস্ত মান অভিমানের ইতি টেনে আবারো নীলের হাত ধরেই শান্তি পাচ্ছে সে। অন্যদিকে গিনিও নিজের পরিকল্পনা অনুযায়ী অনেক দূর এগিয়ে গিয়েছে।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, মেঘ নীলের সাথে অনেকক্ষণ গল্প করতে থাকে। সে সময় আবার হসপিটালে ফিরে আসে মেঘের বাবা কারণ তিনি মধুমিতার ফোনটা নিজেই সাথে করে নিয়ে চলে গিয়েছিলেন। এসে নীলকে দেখে খুব একটা খুশি হন না তিনি। কিন্তু মেঘ যাতে উত্তেজিত না হয় তাই আর কথা বাড়ান না অনিন্দ্য। তবে মেঘ মনে মনে নীলকে নিয়ে ভাবতে থাকে।
অন্যদিকে পেটে মদ পড়তেই সব উগ্রে দেয় রূপ। কিভাবে সে গিনির সর্বনাশ করেছে থেকে শুরু করে গিনিকে বাঁচাতে আসা মেঘকে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, কিভাবে আত্মহত্যা করতে বাধ্য করেছে এই সবটাই অবলীলায় গর্বের সাথে স্বীকার করে নেয় সে। অবশেষে গিনি যেটা চেয়েছিল সেটা সে পেয়ে যায়।
এরপর দেখা যায় নীল ভীষণ খুশি। তাকে এত খুশি থাকতে দেখে ভালো লাগছে গিনির। বহুদিন পর নিজের দাদাকে এত প্রাণবন্ত দেখতে পাচ্ছে সে। এর কারণ যে মেঘ সেটা নিজেই বলে নীল। নীল যখন জিজ্ঞাসা করে গিনি এতক্ষন কোথায় ছিল তখন গিনি নীলকে জানায়, তার একটা সিক্রেট মিশন ছিল আর সময় হলেই সবাই সেটা জানতে পারবে।

