লাবণ্য দীপা, কনক ইন্দিরা এখন অতীত, বিন্দি গঙ্গা শাশুড়ি বৌমা জুটি এখন হিট! খড়ি যেতেই গল্প ছেড়ে এখন ছেলেখেলা চলছে গাঁটছড়ায়

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। ধারাবাহিকটি সকলের কাছে বেশ জনপ্রিয় ছিল। বিশেষ করে ধারাবাহিকের মুখ্য চরিত্র ঋদ্ধি খড়ি দর্শকদের কাছে খুবই জনপ্রিয়। কিন্তু ধারাবাহিকের প্রাণ খড়ির মৃত্যুতে দর্শকরা যেন বিমর্ষিত হয়ে পড়েছেন। তাদের পছন্দের জুটির অবসান ঘটেছে। ধারাবাহিকের প্রাণ খড়ির মৃত্যু ঘটেছে। খড়ির মৃত্যুটাকে মেনে নিতে পারেননি কেউই।
স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিক বয়কটের ডাক এখন সোশ্যাল মিডিয়ায়। এই ধারাবাহিক ঘিরে ক্ষোভ জমেছে গাঁটছড়া’র দর্শকদের মনে। আসলে এই ধারাবাহিকের মূল আকর্ষণ ছিল ঋদ্ধিমান এবং খড়ি। শোলাঙ্কি চলে যাওয়ার পর এই ধারাবাহিকের গল্পে একেবারেই ফিকে পড়ে গেছে।
ধারাবাহিক লিপ নিয়ে খড়ি-ঋদ্ধির ছেলেমেয়েদের নিয়ে এগোচ্ছিল গল্প। তাও মেনে নিয়েছিলেন অনুরাগীরা। তবে আচমকাই ঋদ্ধির জীবনে নতুন নায়িকা বিন্দির এন্ট্রি হওয়ার ক্ষেপে গিয়েছেন সকলে। এই মুহূর্তে ধারাবাহিকের গল্প দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামীদিনে বিন্দি খড়ির জায়গা নিতে চলেছে যা একেবারেই মেনে নিতে পারছেন না দর্শক।
তাই চ্যানেলের কাছে তারা দাবি জানিয়েছে, ‘গাঁটছড়া’য় খড়ি’র জায়গায় যদি নতুন নায়িকা আনা হয়, তাহলে বিন্দির মতো বাচ্চা মেয়েকে বাদ দিয়ে তানিকে আনা হোক। গাঁটছড়া’য় এর আগে ঋদ্ধিমানে বন্ধু তানি চরিত্রে অভিনয় করেছিলেন জেসমিন। তার পজেটিভ চরিত্রটি দর্শকের ভীষণ পছন্দের ছিল। তাই ঋদ্ধির জীবনে আবার যদি তানিকে ফেরত আনা হতো তাহলেও মানতেন ভক্তরা। কিন্তু তাই বলে বিন্দি?
বর্তমানে ট্রোলের মুখে এই ধারাবাহিক। বাবার বয়সী একটি লোকের বউ হবে কিনা বিন্দি? গল্প অনুযায়ী ধারাবাহিকের নতুন নায়িকা গঙ্গা আর নায়ক ঋদ্ধিমান আর খড়ির ছেলে আয়ুস। আর এদিকে যদি ঋদ্ধির নায়িকা বিন্দি হয় তাহলে সেদিক থেকে বিন্দি গঙ্গার শাশুড়ি। আর এখন এই শাশুড়ি বউমার জুটি নিয়েই চলছে হাসাহাসি। দুজনের জমেছেও ভালো। বিন্দির হয়ে কথা বলছে গঙ্গা, বিন্দির জন্য তার মাথা ব্যথার শেষ নেই। বন্ধু হওয়ার বয়সে কিনা শাশুড়ি বউমা! দর্শকদের কেউ কেউ মজা করে বলছেন স্টার জলসার লাবণ্য দীপা, ইন্দিরা কণক, ভবানী উষসী এদের মতন সব শাশুড়ি বউমার জুটিকে টেক্কা দেবে বিন্দি-গঙ্গা। ছোট্ট শাশুড়ির ছোট্ট বৌমা।

