নতুন ধারাবাহিককে জায়গা করে দিতে খুব তাড়াতাড়ি স্টার জলসায় শেষ হতে চলেছে ৫ টি জনপ্রিয় সিরিয়াল, জেনে নিন বিস্তারিত

নতুন বছরের শুরুতেই স্টার জলসাতে (Star Jalsha) আসছে একগুচ্ছ নতুন সিরিয়াল। বিদায় নিচ্ছে পুরনো ধারাবাহিকগুলি। নতুনকে জায়গা করে দিতে পুরনোদের জায়গা ছাড়তেই হয়। আর সেই প্রথা মেনেই শেষ হতে চলেছে স্টার জলসার পাঁচটি ধারাবাহিক। আর নতুন বছরে নতুনভাবে শুরু হচ্ছে বাংলা সিরিয়ালের যাত্রা।

বর্তমানে বিনোদন জগতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই এখানে টিকে থাকতে গেলে দরকার টিআরপি। ধারাবাহিকের টিআরপি বেশি সেই ধারাবাহিক টিকে থাকে বছরের পর বছর আর যে ধারাবাহিক টিআরপি তালিকায় জায়গা দখল করতে পারেনা প্রতিনিয়ত নিজের স্লট হারাতে হারাতে চিরতরে হারিয়ে যায় টেলিভিশনের পর্দা থেকে। তবে এইবার পাঁচটি নতুন ধারাবাহিকের তাগিদে শেষ হচ্ছে পাঁচটি চলতি ধারাবাহিক।

অনেক ধারাবাহিক সবে শুরু হয়েছে স্টার জলসায় তথা প্রথম শাড়ির চ্যানেল গুলিতে। তার মধ্যে আবার কিছু ধারাবাহিক সিআরপিতে জায়গা না পেয়ে অকালে শেষ হয়ে গিয়েছে। এই ক্ষেত্র উদাহরণ স্বরূপ আমরা বালিঝরের কথা উল্লেখ করতে পারি। তবে সম্প্রতি জানা গিয়েছে টেলিভিশনের প্রথম সারির একটি চ্যানেল স্টার জলসার পর্দায় আসতে চলেছে পাঁচটি নতুন ধারাবাহিক। তাই শেষ হচ্ছে পাঁচটি পুরনো ধারাবাহিক।

কিছুদিন আগেই রিলিজ হয়েছে তুঁতে ধারাবাহিকের প্রমো। খুব তাড়াতাড়ি স্টার জলসার পর্দায় আসতে চলেছে এই ধারাবাহিক। আর এই নতুন ধারাবাহিকের জন্য খুব সম্ভবত শেষ হতে চলেছে গোধূলি আলাপ। পাশাপাশি পরিচালিকা শাহনা দত্তের নতুন একটি সিরিয়াল আসতে চলেছে স্টার জলসায় যেখানে জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরাকে দেখা যাবে নায়িকা চরিত্রে। আর তার জন্য শেষ হবে গুড্ডি।

ইতিমধ্যে শোনা যাচ্ছে আরেকটি নতুন ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসার পর্দায় যার নাম খুব সম্ভবত সানাই যার জন্য শেষ হবে এক্কা দোক্কা। আরেকটি ধারাবাহিক আসতে চলেছে যেটি হচ্ছে এসভিএফ-এর রিমেক ধারাবাহিক যার জন্য শেষ হবে গাঁটছড়া। এছাড়াও সাহানা দত্তের আরও একটি নতুন ধারাবাহিক আসছে তবে সেটার জন্য কোন ধারাবাহিক শেষ হবে তা এখন অব্দি জানা যায়নি।

Back to top button