চিতা থেকে উঠে গুন্ডাদের বুকে গুলি চালালো স্বয়ম্ভু! দর্শকদের অবাক করে নতুন প্রোমোতে সমস্ত রহস্যের ইতি টানলো গল্পের নায়ক

জি বাংলার (Zee Bangla) একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলেও জগদ্ধাত্রী (Jagadhatri)। কিছুদিন আগেও এই ধারাবাহিকের টিআরপি (TRP) ছিল বেশ ভালো। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার (Anurager Chhowa) সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলতো এই ধারাবাহিকের। কিন্তু বর্তমানে টিআরপি (TRP) অনেকটাই নেমেছে, প্রথম স্থান থেকে তৃতীয় স্থানে চলে এসেছে এই ধারাবাহিক। তবে ধারণা করা হচ্ছে আকর্ষণীয় গল্পের মাধ্যমে আবার নিজের জায়গা ফিরে পাবে এই মেগা।

এতদিন ধরে দর্শকরা করেছিলেন মহা দ্বিধায়। তারা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না যে আদেও স্বয়ম্ভু বেঁচে রয়েছে নাকি মারা গিয়েছে। ছোট ছোট বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে তারা ধারণা করছিলেন হয়তো বেঁচে রয়েছে সে। কিন্তু এইবার দর্শকদের সামনে আসল সত্যিটা নিয়ে এলো জগদ্ধাত্রী। যা দেখে উচ্ছসিত ভক্তরা।

সম্প্রতি জগদ্ধাত্রী ধারাবাহিকে একটি নতুন প্রোমো ভিডিও চ্যানেলে সম্প্রচারিত হয় যা দেখে আনন্দে লাফিয়ে ওঠেন দর্শকরা। এই প্রোমোতে দেখা যায় শ্মশানে এসেছে জগদ্ধাত্রী। সঙ্গে স্বয়ম্ভুর মৃতদেহ। এমন সময় জগদ্ধাত্রী একটি ফোন আসে এবং সে ফোনে কথা বলতে থাকে।

ঠিক তখনই তার পিছন দিকে কয়েকজন এসে তার মাথায় বন্দুক ঠেকায়। জগদ্ধাত্রী পিছন ঘুরে বলে কে। তখন সেই গুন্ডারা বলে তোর স্বামীর বুকে গুলি করেছি, এবার তোর কপালে গুলি করবো। ওই গুন্ডা গুলো আসলে যে কে সেটা বুঝতে বাকি থাকে না জগদ্ধাত্রীর। এরা হচ্ছে সেই গুন্ডারা যারা স্বয়ম্ভুকে পিছন থেকে গুলি করেছিল যার জন্য আজ তাদের এই অবস্থা।

এরপর গুন্ডা গুলো জগদ্ধাত্রীকে গুলি করতে যায়। ঠিক সেই সময় চাদর সরিয়ে উঠে বসে স্বয়ম্ভু। আর জগদ্ধাত্রী বলে চিৎকার করে ওঠে আর তারপরই ওই গুন্ডা গুলোর বুকে গুলি করে সে। জগদ্ধাত্রী অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এখান থেকেই দর্শকরা একেবারে পাকাপাকিভাবে নিশ্চিত হয়ে যান যে মারা যায়নি গল্পের নায়ক। এত তাড়াতাড়ি গল্প থেকে ছুটি নেই তার। নতুন চমক দিয়ে ফের এন্ট্রি করছে সে।

Back to top button