সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল মিশকা! শেষমেশ মিশকার সন্তানের দায়িত্ব নিল সূর্য দীপা! আগামী পর্ব ফাঁস

বর্তমানে স্টার জলসার (Star Jalsha) টপার হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকে বর্তমানে ধামাকাদার পর্ব চলছে। সূর্যকে কাছে পেতে মিশকা (Mishka) সূর্যের (Surjo) স্পার্ম ব্যবহার করে সূর্যের সন্তানের মা হয়। মিশকার সকল উদ্দেশ্য দীপা সকলের সামনে ফাঁস করে। আর তাই দেখে সূর্য মিশকার উপর আরও রেগে যায়।
দেখা যায়, প্রথমদিন থেকে নিজের ভালোবাসাকে কাছে পাওয়ার জন্য মিশকা একের পর এক চক্রান্ত করে চলেছে। সম্প্রতি দীপা (Deepa) সূর্যের জীবনে ফিরতেই মিশকা আবারও এক প্ল্যান করে। সূর্যের জীবনে ঘনিয়ে আসে আরও বড় বিপদ। মিশকার খুন ও তার বডি লুকিয়ে দেওয়ার অপরাধে সূর্যকে ধরে নিয়ে যায় পুলিশ।
যদিও আমরা জানি, মিশকা বেঁচে রয়েছে। সে সূর্যের আশেপাশেই নানান ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে দীপাকে মারার জন্য। যদিও দীপা সূর্যকে কথা দিয়েছে দেবীপক্ষের আগেই সূর্যকে নিদোর্ষ প্রমান করবে। দীপা জানে যে সূর্য এমন কাজ করতে পারে না। দীপারও সন্দেহ হয় যে মিশকা আসলে মরেনি। সূর্যকে ফাঁসাতে মিশকা এমন করছে।
মিশকা এখন ভালোবাসায় অন্ধ হয়ে মানসিক ভারসাম্যও হারাতে বসেছে। সূর্যকে জেলে পাঠিয়েও মিশকার যেন শান্তি নেই। কোর্টে উঠলে সব সত্য ফাঁস হবে জেনে সূর্যকে মারার প্ল্যান করছে এখন মিশকা। মিশকার কথায়, বেঁচে থেকে সূর্যকে না পেলে মরে গিয়ে পাবে। তবে দীপা খুব শীঘ্রই সবটা ফাঁস করবে।
আরও পড়ুনঃ পর্ণা এবং সৃজনের উকিলরা ছিলেন একে ওপরের স্বামী স্ত্রী! “সৃপর্ণা” জুটি কি তবে সত্যি ভেঙে যাবে?
দেখা যাবে, ডাক্তারের ভুলে ডেলিভারি করার সময় মিশকা মৃত্যুর মুখোমুখি হবে। মিশকার জন্য হাসপাতালে উপস্থিত হবে সেনগুপ্ত বাড়ির সকলেই। অবৈধ হলেও মিশকার পেটে যেহেতু সূর্যের সন্তান আছে, তাই সেই সন্তানকে বাঁচাতে সূর্য এগিয়ে আসবে। মিশকার অবর্তমানে সন্তানের দায়িত্ব এবার নিজের কাঁধে তুলে নেবে। হয়তো এমনই কিছু পর্ব আসতে চলেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’তে।
View this post on Instagram

