স্বয়ম্ভু জগদ্ধাত্রী কাছাকাছি, তিন্নির ছবিগুলো উদ্ধার করে একে অপরের মধ্যে সমস্ত দূরত্ব মিটিয়ে দিল জগদ্ধাত্রী স্বয়ম্ভু, আজকের অসাধারণ পর্ব ফাঁস

বর্তমানে জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত সব থেকে জনপ্রিয় ধারাবাহিকটি হচ্ছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। মা-কাকিমাদের পাশাপাশি, একটা সময় ‘প্রসেনজিৎ-চিরঞ্জিতের মারামারিওয়ালা’ সিনেমা দেখা বাবা-কাকারাও ‘জগদ্ধাত্রী’ উপভোগ করছেন। টিআরপি তালিকায় চ্যানেল টপার হয় এই ধারাবাহিক।

এই দিনের পর্বে দেখা যায় সবার জন্য রান্না করছে জগদ্ধাত্রী ঠিক সেই সময় রান্নাঘরে ঢুকে চন্দ্র বদন। সে জগদ্ধাত্রীকে বলে কবে জগদ্ধাত্রী দেবুকে ছাড়বে? এই কথা শুনে জগদ্ধাত্রী বলে তার হাতে কিছুই নেই। এরপর একে একে রান্নাঘরে ঢোকে বিদেহি ও মেহেন্দি। মেহেন্দি বলে জগদ্ধাত্রী নিশ্চয়ই কিছু লুকাচ্ছে।

তখন বৈদেহি জগদ্ধাত্রীকে বলে “তুমি কিসের এত লুকোচুরি খেলছো?” তখন জগদ্ধাত্রী আবার উৎসবের কথা তোলে আর বলে উৎসব পুলিশের সাথে লুকোচুরি খেলছে। বিদেহি জগদ্ধাত্রীদের মুখে উৎসবের নাম শুনে কিছুটা ভয় পেয়ে যায় এবং ভীষণ রেগে যায়। এরপর জগদ্ধাত্রী নিজের ঘরে চলে যায়।

ঘরে ঢুকতেই স্বয়ম্ভু জগদ্ধাত্রির হাত ধরে বলে “অফিস সামলাচ্ছ বাড়ির সবাইকে দেখছ এবার নিজের বরের দিকে একটু তাকাও।” এরপর স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে সেই সময়কার কথাগুলো বলে যে সময় তাকে গুলি করা হয়েছিল। এই সমস্ত কথাবার্তার মধ্যে দিয়ে কাছাকাছি আসে তারা আর এই সব কিছু আড়াল থেকে দেখে প্রীতি। জগদ্ধাত্রী দেখে ফেলে তাকে তখন প্রীতি জগদ্ধাত্রী কাছে মিনতি করে যেন দেবুকে ছেড়ে দেওয়া হয়। আর জগদ্ধাত্রীও সেই এককথা প্রীতিকে বলে। তার হাতে কিছু নেই।

এরপর জগদ্ধাত্রীকে ফোন করে সাধু দা। আর বলে সে সিপিএ ক্লাবে যাওয়ার সার্চ ওয়ারেন্ট বার করে নিয়েছে। এখন জগদ্ধাত্রী সেখানে গিয়ে সার্চ করতে পারে। এরপর জগদ্ধাত্রী সেখানে যায় এবং সার্চ করতে করতে একটি পেনড্রাইভ পায় সেই পেনড্রাইভে তিন্নির সমস্ত ভিডিও ছিল যা দেখে খুশি হয়ে যায় জগদ্ধাত্রী। অবশেষে সেই শয়তান গুলোর হাত থেকে বাঁচানো গেল তিন্নিকে।

Back to top button