তারা নয় সন্ধ্যার সাথেই সাত পাকে বাঁধা পড়লেন আকাশনীল কিন্তু দিদির ভবিষ্যত সুখের করতে সন্ধ্যার কাছে নিজেই অপরাধী হলো তারা!

বর্তমানে স্টার জলসায় (Star jalsha) সদ্য শুরু হওয়া একটি ধারাবাহিক হলো সন্ধ্যা তারা (Sandhya Tara)। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই দর্শকদের মাঝে ফিরে এসেছে সবার প্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা। শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকের প্লট মুগ্ধ করেছে দর্শক মহলকে। জীবনের সুন্দর সম্পর্ককেই তুলে ধরেছে এই ধারাবাহিক।

যে গল্প নিয়ে শুরু হয়েছে সন্ধ্যাতারা

এই ধারাবাহিকে দুই বোন হল সন্ধ্যা এবং তারা। এরা দুজনেই বোন অন্ত প্রাণ। একে অপরের জন্য প্রাণও দিতে পারে তারা। এমনকি নিজের ভালোবাসার মানুষটাকে বলিদান দিতে পারে। আর ঠিক তেমনটাই হল এই ধারাবাহিকে। বহুদিন ধরেই বিয়ে হচ্ছিল না সন্ধ্যার। বয়স বাড়ছে বিয়ে হচ্ছে না এই নিয়ে কম কথা শুনতে হয়নি তাকে।

অবশেষে ঠিক হল সন্ধ্যার বিয়ে। কিন্তু ভাগ্যের কি পরিহাস। এমন একজনকে ভালো লাগলো সন্ধ্যার যাকে ভালবাসে তারা। কিন্তু সন্ধ্যা এই কথাটা জানতো না। সন্ধ্যার আগেই বিষয়টা জেনে ফেলে তারা। দিদির ভালোলাগার কথা চিন্তা করে অনায়াসে নিজের ভালোবাসার মানুষকে ত্যাগ করে তারা।

আজকের পর্বে দেখতে পাবেন

শেষমেষ আসে বিয়ের দিন। বিয়ের শুরু থেকেই নানা রকম কাণ্ডকারখানা ঘটে যাতে করে দর্শকরা ভেবেছিলেন শেষ পর্যন্ত আকাশনীলের বিয়েটা সন্ধ্যার সাথে না হয়ে তারার সাথে হবে। সন্ধ্যার গায়ে হলুদের হলুদ তারার গায়ে লাগা, সন্ধ্যার আগেই দ্যোধিমঙ্গল এর দই চিরে তারার খেয়ে ফেলা এই সমস্ত কিছুই দর্শকদের সেই দিকেই ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু না অবশেষে বিয়েটা সন্ধ্যার সাথেই হয় আকাশনীলের।

বিয়ের দিন তারা দিদির থেকে লুকিয়ে লুকিয়ে থাকে। কারণ সে দিদির হবু স্বামীর সামনে আসতে চায়নি। নিজের বড় দিদিকে সবটাই খুলে বলে তারা। তখন তারার বড় দিদি তাকে সেখান থেকে অনেক দূরে চলে যেতে বলে কারণ অনেকদিন পর সন্ধ্যা আর সুখের মুখ দেখেছে। অন্যদিকে তার আগে না খুঁজে পেয়ে উতলা হয়ে ওঠে সন্ধ্যা। কিন্তু তার দিদি সন্ধ্যাকে বুঝিয়ে অবশেষে বিয়েটা সম্পন্ন করে। এবং অবশেষে দর্শকের ধারণাকে মিথ্যে প্রমাণ করে সন্ধ্যার সাথে বিয়ে হয় নায়কের। দর্শকরা খুশি এই দৃশ্যে, তারা চেয়েছিল বিয়েটা যেন সন্ধ্যার সাথেই হয়। অনেকে আবার তারার জন্য দুঃখ প্রকাশ করেছে। তারার এই কষ্টের সমব্যথী দর্শকরা।

Back to top button