কত সিরিয়াল এলো আর গেল কিন্তু মিঠাইকে মাত দেওয়া গেল না! পপুলার ক্যাটাগরি জিতে নিল মিঠাই আর উচ্ছে বাবু! ফলাফল সামনে আসতেই খুশি মিঠাই ভক্তরা

দীর্ঘ ২ বছর কেটে গেল টিভির পর্দায় জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের। কিন্তু এখনো পর্যন্ত তার জনপ্রিয়তা বা এই ধারাবাহিককে নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা এতটুকু কম হয়নি। এখনো পর্যন্ত রীতিমতো পাগলামো দেখতে পাওয়া যায় গ্রুপে গ্রুপে মিঠাই ধারাবাহিককে নিয়ে। তবে সেটা গতকালের ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’ আরো একবার প্রমাণ করে দিল।

মিঠাই ধারাবাহিকের মিঠাই সিদ্ধার্থ আজও দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় তা গতকালের অ্যাওয়ার্ড সেরিমনির পরে হয়তো আবার একবার পরিষ্কার হয়ে গেল। এত ধারাবাহিক এল আর গেল কিন্তু মিঠাইকে কেউ তার জায়গা থেকে টলাতে পারল না। গতকালের অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠানটি এখনো পর্যন্ত টিভির পর্দায় সম্প্রচারিত হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কে কোন অ্যাওয়ার্ড পেয়েছে তা প্রায় অনেকটাই পরিষ্কার।

সেই সূত্র অনুসারে জানা গেছে প্রিয় নায়ক হিসাবে আবার একবার সকলকে পিছনে ফেলে মিঠাইয়ের উচ্ছে বাবু অর্থাৎ পর্দার সিদ্ধার্থ ওরফে আদৃত রায় জিতে নিয়েছেন। তা দেখে বিদায় আনন্দিত হয়ে গেছে মিঠাই তথা আদৃতের ভক্তরা। তাদের প্রিয় অভিনেতা যে সবার সেরা নায়ক হয়েছে সেই আনন্দ তারা সোশ্যাল মাধ্যমে প্রকাশ করেছে।
View this post on Instagram
তবে শুধু নায়ক নয় নায়িকাও কিন্তু পিছিয়ে নেই। “জি বাংলা সোনার সংসার ২০২৩” এ প্রিয় নায়িকা হিসেবে অ্যাওয়ার্ড জিতে নিয়েছে মিঠাই এবং জগদ্ধাত্রী। তবে মিঠাই তথা সৌমিতৃষাকে প্রিয় নায়িকা অ্যাওয়ার্ড দিতে দেখে আনন্দে লাফাচ্ছে তার ভক্তরা। আর পাবে নাই বা কেন! একসঙ্গে মিঠি এবং মিঠাই দুটো চরিত্রে অসামান্য অভিনয় করে যাচ্ছে সৌমিতৃষা। সেই জায়গায় দাঁড়িয়ে মিঠাইকে যদি নায়িকা হিসাবে পুরস্কৃত না করা হতো তাহলে সেটা হয়তো মানাটা খুবই কষ্টকর হতো ভক্তদের জন্য।
View this post on Instagram
তবে সেরা নায়িকার পাশাপাশি জি ফাইভ মোস্ট পপুলার ফেস হিসাবেও সোনার সংসার অ্যাওয়ার্ড জিতে নিয়েছে পর্দার মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু। তাই এই খবর সামনে আসার পর মিঠাই ভক্তদের মনে আনন্দ আর ধরে রাখা যাচ্ছে না। তবে সেরা জুটি হিসেবে মিঠাই সিদ্ধার্থ না হওয়ার জন্য বেজায় চোটেছে ভক্তরা। এ ছাড়াও মিঠাই থেকে বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন মিঠাই সদস্যরা। যার মধ্যে হল প্রিয় ভাসুর হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে সোম এবং প্রিয় সদস্য হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছেন সিদ্ধার্থর দাদাই অর্থাৎ সিদ্ধেশ্বর মোদক।

