সোনা রুপার অভিনয়ে বারংবার মুগ্ধ করেছে দর্শকদের, আগের মত আবার সোনা রুপার অভিনয়ের জোরেই কি টপারশিপ ফিরে পাবে অনুরাগের ছোঁয়া?

স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি দর্শকদের খুব পছন্দের। সূর্য (Surjya)-দীপার (Deepa) কাহিনী শুরু থেকেই মন ছুঁয়ে গিয়েছিল তাঁদের। তবে সোনা (Sona)-রূপার (Rupa) এন্ট্রির পর থেকে ধারাবাহিকের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। একাধিকবার বেঙ্গল টপারও হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। এবার এই সিরিয়ালের গল্পেই একটি ধামাকেদার মোড় আসতে চলেছে।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, মিশকার ষড়যন্ত্রের সৌজন্যে সূর্য-দীপা এখনও আলাদা থাকে। দীপা অবশ্য নিজের যমজ সন্তানের কথা জেনে গিয়েছে। তবে সূর্য এখনও জানে না, রূপা আসলে তাঁরই মেয়ে। তবে একথা না জানলেও ছোট্ট রূপার প্রতি আলাদা একটা টান রয়েছে তাঁর। রূপার জন্মপরিচয় না জানলেও তাঁকে নিজের মেয়ের মতোই ভালোবাসে সে।

ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে, আদালতের নির্দেশ অনুযায়ী সূর্য-দীপা এখন এক ছাদের তলায় থাকছে। সোনা-রূপাও এখন মা-বাবার কাছেই চলে এসেছে। সেনগুপ্ত বাড়ি ছেড়ে দুই মেয়েকে নিয়ে ‘সুদীপা’ এখন দীপার বাড়িতেই থাকছে। তাদের কাটানো মুহূর্ত গুলো আর সোনা রুপার অভিনয় মুগ্ধ করছে দর্শকদের।

পাশাপাশি এও দেখানো হচ্ছে, সোনা-রূপা এখন নিজের মা এবং বাবাকে খুঁজছে। দু’জনেই চাইছে তাঁদের পরিবার সম্পূর্ণ হোক। রূপা একদিকে তাঁর বাবাকে পেতে মরিয়া, অপরদিকে সোনা খুঁজছে তাঁর মা’কে। তবে এবার রূপার আসল পরিচয় না জেনেই তাঁকে দত্তক নেওয়ার ইচ্ছাপ্রকাশ করবে সূর্য।

বর্তমানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিতে চলছে রুপার ট্র্যাক। প্রথম থেকেই রুপার দুর্ধর্ষ অভিনয়ে অনুরাগের ছোঁয়ার জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। একটা ছোট্ট বাচ্চা এত সুন্দর অভিব্যক্তি ইমোশন নিয়ে অভিনয় করছে যে চোখে জল এসে যাচ্ছে দর্শকদের। স্কুলে বলা সোনা রুপার কবিতা শুনে একবারের জন্য মনে হয়নি তারা বন্ধু তারা যেন জমজ বোন তাই বললেন ও শিক্ষিকা। এবার কি সোনা রুপা দুজনেই জানতে পারবে যে তারা আসলেই একে অপরের জমজ বন? দর্শকদের ধারণা এইবার রুপার জন্য ই হয়তো স্লট লিড করবে অনুরাগের ছোঁয়া।

Back to top button