সৌমিতৃষার সুস্থতা কামনায় মন্দিরে ভক্তরা, এত পরিমান স্নেহ পেতে সত্যিই ভাগ্য লাগে, ভক্তদের ভালোবাসায় ধন্য মিঠাই

রুপালি পর্দার জগতে এমন বহু অভিনেতা অভিনেত্রীরা এসেছেন যাদেরকে অগাধ ভালোবাসায় ভরিয়ে দিয়েছে দর্শক মহল। সে ছোট পর্দা হোক বা বড় পর্দা মানুষের কাছে যারা পৌঁছাতে পেরেছে তাদের জন্য ভক্তরা দুহাতে বাড়িয়ে ভালোবাসা দিয়েছেন। ঠিক এমনই একজন অভিনেত্রী হলেন ছোট পর্দার সৌমিতৃষা কুন্ডু। বেশ কয়েক বছর ধরে বাংলা টেলিভিশনে কাজ করলে জি বাংলার মিঠাই ধারাবাহিক থেকে তিনি অগাধ জনপ্রিয়তা এবং ভালোবাসা পেয়েছেন দর্শকের।
প্রসঙ্গত মিঠাই ধারাবাহিকে মুখ্য অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে যেমন দর্শকরা একসঙ্গে টিভির পর্দায় দেখতে ভালোবাসে, ঠিক তেমনি এই দুই অভিনেতা অভিনেত্রীকে আলাদা আলাদা অত্যন্ত পছন্দ করে দর্শক। সোশ্যাল মিডিয়াতে সৌমিতৃষার ভক্ত সংখ্যা দেখলে বোঝা যায় যে কোন বড় পর্দার অভিনেত্রীর থেকে তিনি কম যান না। সেখানে অভিনেত্রীর প্রতিটা ছবি এবং ভিডিওতে ভালোবাসার মন্তব্যে ভরিয়ে দেন ভক্তরা।
তবে শুধু ভালোবাসা নয় অভিনেত্রীর যদি শরীর খারাপ করে বা কোন খারাপ খবর তার সম্পর্কে ভক্তরা শুনতে পান তখনই সকলে চিন্তিত হয়ে পড়েন। তাকে দর্শকরা এতটাই ভালোবাসেন যে তার জন্য উপহার ভালবাসা নিয়ে শুটিং সেটেও পৌঁছে যেতে পিছু পা হন না অনেকে। এপার বাংলা থেকে শুরু করে ওপার বাংলা সব জায়গাতেই মিঠাইয়ের ভক্ত ছড়িয়ে রয়েছে। কিন্তু সেই ভালোবাসার টানে ভক্তরা কত কী করতে পারে এবার দেখা গেল এক সৌমিতৃষার ভক্তর দ্বারা।
প্রসঙ্গত কিছুদিন আগেই জানা গেছে সৌমিতৃষা অত্যন্ত অসুস্থ যার ফলে মিঠাইয়ের শুটিং থেকেও ১২ দিনের বিরতি নিতে হয়েছে তাকে। প্রথমে নিজের অসুস্থতা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী কিন্তু শারীরিক পরিস্থিতি আরো খারাপ হওয়ার ফলে তাকে ছুটি নিতে হয়। আর সেই খবর ছড়িয়ে পড়ার পরেই বেজায় চিন্তিত হয়ে পড়েন ভক্তরা। সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত তার সুস্থতা কামনা করে পোস্ট করছেন সকলে। কিন্তু এবার এক ভক্ত মন্দিরে সৌমিতৃষার ছবি নিয়ে গিয়ে তার সুস্থতা কামনায় পুজো দিলেন। শুধু তাই নয় অনেক দুস্থ মানুষদের খাইয়ে অভিনেত্রীর সুস্থতা কামনা করতে দেখা গেল সেই ভক্তদের।
এই ভিডিও মিঠাইয়ের একটি ফ্যান পেজ থেকেই পোস্ট করা হয়েছিল কিন্তু এবার সেটি আবার শেয়ার করেছেন অভিনেত্রী নিজে। এখানে ভক্তরা নানা রকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন,”এটা দেখে চোখে জল এসে গেছিলো,, সত্যিই soumi তুমি এত টাই ভালোবাসা পাওয়ার যোগ্য,, তোমাকে আমরা খুব খুব ভালোবাসি প্রিয় খুব ভালো থেকো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, জয় গোপাল।” অন্যজনের মন্তব্য,”এই ভালোবাসা তোমার সুন্দর মনের মানুষের জন্য করছে, এই ভালোবাসা তুমি অর্জন করছে সৌমি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো।”

