সৌমিতৃষা এবং আদৃতের দূরত্ব মিটে গেল! ক্যামেরার পিছনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই খুশি ভক্তরা

বর্তমানে বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ‘মিঠাই’। যেটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়কে। এই দুই অভিনেতা অভিনেত্রীকে একসঙ্গে টিভির পর্দায় দেখতে দর্শক দারুণ পছন্দ করে। একটা সময় এমন পছন্দের হয়ে উঠেছিল এই জুটি। যে দর্শকরা মনে মনে বাস্তব জীবনেও তাদের জুটি হোক এমনটাই মনে করতে শুরু করেছিল। এমনকি সোশ্যাল মিডিয়াতে জল্পনা উঠেছিল যে পর্দার মিঠাই নাকি তার উচ্ছে বাবুকে বাস্তবেও পছন্দ করে।
কিন্তু এই নিয়ে অভিনেতা অভিনেত্রীকে কখনোই কিছু বলতে শোনা যায়নি। তাই পুরোটাই যে ভক্তদের কল্পনা এমনটাই প্রমাণিত হয়েছিল। তবে পরবর্তীকালে মিঠাই ধারাবাহিক যখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তেমন সময় সোশ্যাল মিডিয়াতে জল্পনা ওঠে যে আদৃত এবং সৌমিতৃষার সম্পর্কে নাকি ভাঙ্গন ধরেছে। আর তাও নাকি তাদেরই সহকর্মী মিঠাইয়ের আরেক অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীর জন্য। যাকে মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থের দিদিয়া নন্দার চরিত্রে দেখতে পাওয়া যায়।

দর্শকদের জল্পনায় শোনা গিয়েছিল নাকি আদৃত এবং কৌশাম্বির বাস্তবে ঘনিষ্ঠতা বাড়ার জন্যই মিঠাই ধারাবাহিকের অভিনেত্রী সৌমিতৃষা সহ বেশ কিছু অভিনেত্রীর সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়। সেই ঝামেলা নাকি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তাদের ক্যামেরার পিছনে কথা পর্যন্ত ছিল না। তারপরেই মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তাও কমতে থাকে।
আর টিআরপি তালিকায় জনপ্রিয়তা কমার পরই দর্শকরা নায়ক নায়িকাদের দোষারোপ করতে শুরু করেছিল। তাদের মতে নায়ক নায়িকার অফ স্ক্রিন ঝামেলার ফলেই টিআরপি তালিকাতে প্রভাব পড়ছে। কিন্তু এত জল্পনা সত্ত্বেও নায়ক নায়িকা কাউকেই কখনো মিডিয়ার সামনে কোনো কথা বলতে দেখা যায়নি। তবে সম্প্রতি মিঠাই ভক্তদের শান্তি দিয়ে একটা খবর ঘুরছে। যেখানে শোনা যাচ্ছে সৌমিতৃষা এবং আদৃত দুজনের মধ্যে নাকি মন কষাকষি অনেকটাই কমে গেছে।
এবার সেই সাপেক্ষে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে এল যেটি দেখে উৎসাহিত ভক্তরা। সম্প্রতি মিঠাই ধারাবাহিকের শুটিং সেটের একটি ক্যামেরার পিছনে দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আদৃত অভিনেতা সৌরভ অর্থাৎ ক্যামেরার রাজিবের সঙ্গে খুনসুটি করছে এবং উল্টোদিকে সৌমিতৃষা সেটের কারুর সঙ্গে হাত ধরে বাচ্চাদের মতো খেলা করছে। আর তখনই নায়ক নায়িকার চোখাচোখি হল যা দেখে মনে হল যে তাদের মধ্যে হয়তো আবার বন্ধুত্ব ফিরে এসেছে।
তবে পুরোটাই ভক্তদের জল্পনা বা অনুমান। এখনো পর্যন্ত তাদের মধ্যে সমস্যা বা সেটা মিটে যাওয়ার কোন কথাই অভিনেতা-অভিনেত্রীর তরফ থেকে কখনোই প্রকাশ্যে বলা হয়নি। তবে পর্দার মিঠাই রানী এবং তার উচ্ছেবাবুর মধ্যে যেন কোন সমস্যা না হয় সেটাই চান ভক্তরা।

