হলি তেই মিল হবে “সিধাই” জুটির…মনে পড়ে যাবে সব স্মৃতি!! মিঠাইয়ে আসতে চলেছে বড় চমক শিলমহর দিল মিঠাই সদস্যরা

বর্তমানে যে ধারাবাহিকগুলির বাংলা টেলিভিশনে চর্চার শিরোনামে রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকটি। যেটি মিঠাই ফিরে আসার পরে আরো বেশি করে আকর্ষণীয় হয়ে উঠেছে দর্শকদের কাছে। মিঠাই ফিরে আসার পর থেকেই তার আর পুরনো কিছু মনে নেই তাই সিদ্ধার্থ থেকে গোটা মোদক পরিবার সকলেই চেষ্টা করে যাচ্ছে মিঠাইয়ের স্মৃতি ফিরিয়ে আনার।

কিছুদিন আগেই দেখা গেছে মিঠাই এর জন্মদিন উপলক্ষে তারা বড় করে অনুষ্ঠান আয়োজন করে মিঠিকে পুরনো দিনের মিঠাই সাজিয়ে পুরনো ঘটনা নতুন করে ফুটিয়ে তুলেছিল মিঠাইয়ের চোখের সামনে। কিন্তু তা সত্বেও কোন লাভ হয়নি। মিঠাইয়ের সবকিছু ঝাপসা মনে হলেও এখনো তার কাছে কোন কিছুই পরিষ্কার নয়। আর সে বারে বারে চাইছে সিদ্ধার্থদের থেকে দূরে থাকতে।

কিছুদিন আগের একটি পর্বে দেখা গেছে নফর দাসরা মিঠাইকে ভুল বুঝিয়েছে সিদ্ধার্থকে নিয়ে। সে তাই মিষ্টির সঙ্গে সিদ্ধার্থের মেলামেশা পছন্দ করছেনা। যার ফলে আগের দিন যখন মিষ্টি এবং সিদ্ধার্থ একে অপরের সঙ্গে কথা বলছিল সে মিষ্টিকে নিয়ে চলে যেতে চাইলে সিদ্ধার্থ জোর করে আটকে দেয় আর তখনই পুরনো হুরহুর ইংলিশ বেরিয়ে আসে মিঠাইয়ের মুখ থেকে।

সেটা শুনে অনেকেই মনে করেছিল এবার হয়তো মিঠাইয়ের স্মৃতিশক্তি ফিরে এসেছে। কিন্তু পরে দেখা যায় কিছুক্ষণের জন্য তার মুখ থেকে সেটা বেরিয়ে যায় আদতে তার পুরনো কথা মনে পড়েনি। তারপরে দেখা যায় সিদ্ধার্থ যখন মিষ্টিকে আরো একবার মনহরাতে নিয়ে আসে মিঠাই এসে তাকে দোষারোপ করতে শুরু করে। যে মিষ্টিকে তার থেকে আলাদা করে দিতে চায় সকলে। যেটা শুনে সিদ্ধার্থ রেগে যায় এবং গোপালকে নিচে নিয়ে আসে।

কিন্তু হোলি চলে গেল আর মিঠাইয়ের কোন ধামাকা থাকবে না এমনটা হতে পারে না। অনেকেই ভাবছিল হয়তো এই সপ্তাহে কোনরকম হোলি এপিসোডের বিশেষ প্রোমো আসবে কিন্তু তা আসেনি। তবে এরই মধ্যে মিঠাইয়ের হোলি স্পেশাল এপিসোডের শুটিং যে হয়ে গেছে তা সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যাচ্ছে।

মিঠাই ধারাবাহিকের একাধিক তারকারা নিজেদের সোশ্যাল মাধ্যমে ওই দিনের শুটিংয়ের নানান মুহূর্ত শেয়ার করেছেন। তাই ভক্তদের কথা অনুসারে হোলির কোন নতুন প্রোমো না এলেও এই পর্বে মিঠাইয়ের স্মৃতি ফেরার একটা সুযোগ তো রয়েছে। সেই সঙ্গে সিদ্ধার্থ এবং মিঠাই যে এদিন কাছাকাছি আসবে এটাও অনুমান করছেন ভক্তরা।

