এবার সত্যি বিদায় ঘণ্টা বাজছে মিঠাইয়ের! চলে এলো নতুন ধারাবাহিক “ফুলকি”! প্রোমো সামনে আসতেই দুঃখের সুর মিঠাই ভক্তদের মধ্যে

সম্প্রতি টেলিভিশনের পর্দায় সামনে এল ‘ফুলকি’র ফার্স্ট লুক। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা মিলবে নবাগতা অভিনেত্রীর। বিপরীতে সোমরাজ মাইতি। মূলত বক্সিংকে কেন্দ্র করেই এই ধারাবাহিক। মেয়েরাও যে কিছু কম যায় না সেটাই তুলে ধরা হবে এই ধারাবাহিকের। প্রথম লুকে বাজিমাত করতে পারল কি ফুলকি?

নতুন ধারাবাহিক আসতে চলেছে এই খবরটা আগেই পাওয়া গিয়েছিল। জি বাংলা প্রোডাকশনের তরফে নতুন সিরিয়াল আসছে ‘ফুলকি’। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমোও শ্যুট হয়ে গিয়েছে। এবার সামনে এল সেই মেগার ফার্স্ট লুক। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা মিলবে নবাগতা অভিনেত্রীর। বিপরীতে সোমরাজ মাইতি। প্রমো দেখার পর কিছু দর্শক বেশ উত্তেজিত হয়েছেন আর কিছু দর্শকের মোটেই তা ভালো লাগেনি।
কখন-কবে সম্প্রচার হবে তাই নিয়ে কোনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি। তবে দর্শকদের অধিকাংশের ধারণা, মিঠাই বন্ধ হয়ে নাকি শুরু হবে এই মেগা। আর তাতেই বেজায় চটেছে সৌমিতৃষা আর আদৃতের ভক্তরা। এমন হলে আর টিআরপি জুটবে না ফুলকির ভাগ্যে।

প্রমোতে দেখা গেল একটি মাঠ যেখানে দেখা গিয়েছিল হাতে গ্লাভস পরে দাঁড়িয়ে আছে নায়ক মাঠে। গল্পের নায়িকা মেয়ে হয়ে বক্সিংয়ে টক্কর দেয় ছেলেদের। কিন্তু কিছুতেই তার নাম নেওয়া হচ্ছে না কারণ তাকে দেখতে খুবই দুর্বল লাগছে, অন্যদিকে তার রয়েছে হাঁপানির সমস্যা। ওই মাঠে থাকা একজন মহিলা তাকে বক্সিং ছেড়ে গুলি চামচে নাম লেখাতে বলে। এদিকে নায়িকাও নাছোড়বান্দা কারণ প্রাইজ মানি ১০ হাজার টাকার জন্য অংশ নেয় এলাকার বক্সিং কম্পিটিশনে। যাতে সেই টাকা দিয়ে মায়ের ডায়ালিসিস করাতে পারে। অবশেষে রাজি না হওয়ায় সে রেগে একটি ইটের মধ্যে খালি হাতেই ঘুসি মারেন। যার ফলে ইটটা ভেঙে যায়। এটি দেখে অবাক সকলে।

তবে প্রমোতে বিশেষ কোন চমক উপভোগ করেননি দর্শকরা বিশেষত মিঠাই ভক্তরা। এই প্রসঙ্গে এক নেটিজেন বলেন – ‘শুনেছি যে মিঠাই শেষ হয়েই নাকি ৬টার স্লটে নাকি ফুলকি আসবে। ফুলকি সিরিয়ালের প্রমো একটুকুও ভালো লাগেনি মিঠাই দু বছরের আগের সিরিয়াল বলে শুধু স্লট পাচ্ছে ফুলকি মনে হয়না স্লট পাবে বলে মিঠাই যে ভালোবাসা পেয়েছে তার জন্যই দর্শক মিঠাই দেখছে হয়তো মিঠাই কেই শেষ করতে হবে মিঠাই যে ভালোবাসাটা পেয়েছে সেটা কেউ কোনদিনও কেড়ে নিতে পারবে না।’

