‘মানুষের মেন্টালিটি এত খারাপ!’ প’র’কী’য়া দেখিয়েই স্লট লিড ‘সোহাগ জলে’র! ‘এক্কাদোক্কা’কে পিছিয়ে ফেলে ‘সোহাগ জল’ এগিয়ে যেতেই সমালোচনার ঝড় দর্শকমহলে

বর্তমানে টেলিভিশনের ধারাবাহিক বা যেকোনো অনুষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে শেষ কথা বলে টিআরপি। সেটা যেমনই অনুষ্ঠান হোক না কেন টিআরপিতে যদি ভালো ফল করে তাহলে সেটি টিকে থাকবে বহুদিন। কিন্তু যদি সেটা টি আর পি তালিকায় খারাপ ফল করতে শুরু করে আর একটানা সেই ফলই বজায় থাকে তাহলে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়তে হয় কলা কুশলী থেকে ধারাবাহিক নির্মাতাদেরও। সম্প্রতি এইভাবেই বেশ কিছু ধারাবাহিককে আমরা কয়েক মাসেই শেষ হয়ে যেতে দেখেছি।
এই সপ্তাহের টিআরপি তালিকা বেরিয়েছে আজকে। আর এটি সকলেরই জানা বাংলা টেলিভিশনের দুই প্রথম সারির চ্যানেল স্টার জলসা এবং জি বাংলা। এই দুটির ধারাবাহিক গুলির মধ্যে বা নন ফিকশন শো গুলির মধ্যে স্লট লিড করা নিয়ে প্রতিযোগিতা চলে প্রতি সপ্তাহে। আর এটি যে শুধু চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ থাকে তা নয় ভক্তরাও তাদের প্রিয় ধারাবাহিক গুলি নিয়ে বেজায় চিন্তিত থাকে।

আর এমন ভাবেই দুই প্রতি পক্ষ হল স্টার জলসার ‘এক্কাদোক্কা’ এবং জি বাংলার ‘সোহাগ জল’। শুরুর থেকে এই সপ্তাহে প্রথমবার স্লট লিড করেছে সোহাগ জল। যা দেখে একদিকে তো সোহাগ জলের ভক্তরা বেজায় খুশি হয়ে গেছে। কিন্তু অন্যদিকে এক্কাদোক্কার ভক্তরা একপ্রকার চটেছে এই রেজাল্টে।

তাদের মতে দর্শকরা প’র’কী’য়া দেখতে এতটাই ভালোবাসে যে সোহাগ জলে এত খারাপ একটা গল্প দেখানো হচ্ছে যেটা অত্যন্ত খারাপ প্রভাবও ফেলতে পারে সমাজের ওপর তা সত্ত্বেও মানুষ এই ধারাবাহিককে দেখতেই বেশি পছন্দ করেছে। উল্টো দিকে এক্কাদোক্কাতে এত ভালো গল্প দেখানোর পরেও তারা স্লট লিড করতে পারেনি। প্রসঙ্গত, ‘সোহাগ জল’ পেয়েছে ৬.০ আর ‘এক্কাদোক্কা’ পেয়েছে ৫.৯।
এক নেটিজেন এই নিয়ে লিখেছেন, “৬.০ নিয়ে স্লটলিড সোহাগ জল । ছিঃ মানুষের মেন্টালিটি এত খারাপ যখন ভালো ভালো এপিসোড হতো তখন স্লট লিড হতো না। আর যখনই বাজে ট্রাকটা আনলো তখনও স্লট লিড করে ফেলল। মেকাররা জানতো যে এই বাজে ট্রাকটা থেকেই স্লট লিড করতে পারবে তাই হয়তো এই বাজেট ট্রাকটা এনেছিল যাই হোক এখনকার এপিসোড খুবই ভালো। নির্মাতারা তাদের কাছে সফল হয়েছে।”

