নকল সোনার মা হাজির! দীপার প্রশ্নের মুখোমুখি হয়ে কুপোকাত হবে সে, এবার কোথায় পালাবে মিশকা?

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক হল, ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকটি সকলের কাছে বেশ জনপ্রিয়। ধারাবাহিকটি শুধুমাত্র দীপা-সূর্যর জন্য জনপ্রিয় নয়। তাদের দুই মেয়ে সোনা-রূপার খুনসুটির জন্য, ধারাবাহিকটি টিআরপি তালিকায় সবার প্রথমে রয়েছে। অনুরাগীরা যেমন চাইছেন খুব শীঘ্রই মিল হোক সূর্য দীপার, পাশাপাশি তারা চাইছেন সোনা-রূপা ফিরে পাক তাদের বাবা-মাকে।
তবে বর্তমানে শোনা যাচ্ছিল, সূর্য দীপার মিল হবে, খুব শীঘ্রই। সেই সময় খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। কিন্তু মিশকাতো এই মিল কিছুতেই হতে দেবেনা। সে তার শয়তানি চালিয়ে যাবে। আর তাই করছে নয়া পরিকল্পনা। এতদিন তার পরিকল্পনাতেই সূর্য-দীপা আলাদা। সোনা রূপা বাবা-মাকে পায়নি। আর এবারও আবার করল নয়া পরিকল্পনা।
দর্শকরা আগের দিনের পর্বে দেখেছেন সোনা রুপা দুজনে সূর্য আর দীপা সেজে স্কুলের প্রোগ্রামে অভিনয় করে। তারা ঠিক সেভাবেই ঝগড়া করে ঠিক সেভাবেই অপমান করে যেভাবে তারা সূর্য দীপাকে করে আসতে দেখেছে। সূর্য ভাবতে থাকে বাচ্চা গুলোর ওপর কত বড় প্রভাব পড়ছে এসবের জন্য। সূর্য মনে মনে ভাবতে থাকে এবার সোনার মাকে আনতেই হবে। অন্যদিকে দীপা সূর্যকে বোঝানোর চেষ্টা করে বাচ্চা গুলো আমাদের থেকে কত কিছু খারাপ জিনিস শিখছে।
এমন সময় মিশকা এক অন্য চাল চলে। এইসব দেখেই সে খুব ভালো মতো করেই বুঝতে পারছিল এইবার হয়তো সোনার জন্য সূর্য কিছু একটা করতে পারে তার আগে তাকেই কিছু করতে হবে। তাই সে নিয়ে আসে সোনার নকল মাকে। সে সূর্যকে বলে আন্টি (লাবণ্য সেন) যে অনাথ আশ্রম থেকে সোনাকে নিয়ে এসেছিল সেখান থেকেই ওনার খোঁজ পেয়েছি। দীপা মহিলাকে দেখেই বুঝে ফেলে সব মিশকার ষড়যন্ত্র। দীপা জোর গলায় বলে উনি সোনার মা নন।
তখন সূর্য বলে এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে মিথ্যে বলছো তুমি? তারপর দীপা একটা মোক্ষম প্রশ্ন করে মিশকার সাজিয়ে আনা সোনার নকল মাকে। দীপা জিজ্ঞাসা করে আপনি যদি সত্যি সোনার মা হন তাহলে বলতে পারবেন সোনার জন্মদিন কবে? এই প্রশ্নের কোন উত্তর দিতে পারে না সেই মহিলা। তখন মিশকা মনে মনে ভাবে এটা তো ওনাকে শিখিয়ে দেওয়া হয়নি। আর তখনই সূর্যের সামনে ধরা পড়ে যায় সবকিছু। এই এতকিছুর পরও কি চোখ বন্ধ করে থাকবে সূর্য?

