আসল অপরাধী কি তাহলে দর্পণা নিজেই! জ্যাস জেনে গেল দর্পণাই নুরীকে এনেছিল তার বাবার কাছে
দর্পণাই নুরীকে তার বাবার কাছে নিয়ে গিয়েছিল জানতে পারলো জগদ্ধাত্রী, তবে কি এইসব কিছুর মূলে রয়েছে দর্পণা?

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হচ্ছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। বর্তমান চ্যানেল টপার অনুরাগের ছোঁয়ার সাথে এই ধারাবাহিকের টিআরপি পার্থক্য মাত্র ০.১। দিন দিন ধারাবাহিকটি অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে দর্শকমহলের কাছে। ধারাবাহিকের বর্তমান পর্বগুলিও হয়ে উঠেছে জমজমাট।
এতদিন ধরে ধারাবাহিকের চলছে এক মৃত্যুর রহস্যের সমাধান। এটি কোন স্বাভাবিক মৃত্যু নয়। এটি একটি খুনের রহস্য। এতদিন ধরে একটি দিকে এগোচ্ছিল এই ধারাবাহিকের গল্প তবে আগামী পর্ব দেখলে দর্শকদের মাথা ঘুরে যেতে বাধ্য। হঠাৎ করে একদম অন্যদিকে বাঁক নিয়েছে গল্পের মোড়।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে খুনের তদন্তে জগদ্ধাত্রী ডাক পাঠিয়েছে খুন হওয়া ব্যক্তির মেয়ে দর্পণাকে। সে আসার পরে জগদ্ধাত্রী তাকে যে প্রশ্নগুলো করে তা শুনে অবাক হতে হয় বৈকি। এই মেয়েটির ওপর সবারই একটি সফট কর্নার ছিল কারণ অনেক অল্প বয়সে নিজের বাবাকে খুন হতে দেখল মেয়েটি। কিন্তু কেমন লাগবে দর্শকদের যদি তারা জানতে পারেন এই খুনের মূলে রয়েছে দর্পণা!
View this post on Instagram
এ দিনের পর্বে দেখা যায় জগদ্ধাত্রী দর্পণাকে জেরা করতে থাকে। তাকে জগদ্ধাত্রী বলে, “এতদিন ধরে তুমি কেন আমাদের কাছে সমস্ত সত্যিটা লুকিয়ে গিয়েছিলে? এত বড় একটা বিষয় কেন জানতে দাওনি আমাদেরকে? তুমি কেন বলনি নুরীকে প্রথম তোমার বাবার কাছে নিয়ে গিয়েছিলে তুমি নিজেই? শুধু তাই নয় নুরীর সাথে দীপরঞ্জন বাবুর সমস্ত যোগাযোগের একমাত্র মাধ্যম ছিলে তুমি। শুরু থেকেই আমাদেরকে এত বড় সত্যিটা কেন বলনি?”
জগদ্ধাত্রীর কথা শুনে রীতিমতো ভয় পেয়ে যায় দর্পণা। সে একবার নুরির দিকে তাকায়। দর্পণা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে জগদ্ধাত্রী এতকিছু কিভাবে জানলো? গল্পের মোড় ধীরে ধীরে যেদিকে এগোচ্ছে তাতে দিনকে দিন আরো বেশি রহস্যময় হয়ে উঠছে সবকিছু। তবে কি এই খুনের মূলেও রয়েছে দর্পণা? কি মনে হয় দর্শকদের?
View this post on Instagram

