চোখে মুখে ফুটে উঠেছে মনের অভিব্যক্তি! বর্তমান পর্বগুলি তার প্রকৃত প্রমাণ! ঘরের মেয়ে হয়ে উঠছে রাইপূর্ণা! অভিনেত্রী আরাত্রিকার প্রশংসায় পঞ্চমুখ দর্শক মহল!

বাংলা ধারাবাহিক জগতের (Bengali serial) একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক। মিঠিঝোরা ধারাবাহিকটি এক বছরের বেশি সময় ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি, সুমন দে, অভিনেত্রী দেবাদৃতা বসু, সপ্তর্ষি রায়, স্বপ্ননীলা চক্রবর্তী এবং অভিনেতা মৈনাক ঢোল।
তবে এদের সকলের মধ্যে থেকে দর্শকের সব থেকে বেশি পছন্দের অভিনেত্রী হলেন আরাত্রিকা মাইতি। অর্থাৎ যাকে আমরা রাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। খুব বেশিদিন হয়নি অভিনয় জগতে পা রেখেছে আরত্রিকা। তবে এর মধ্যেই নিজের নাম, খ্যাতি সমস্তটা অর্জন করে নিয়েছে নিজের অভিনয়ের যোগ্যতায়। জি বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের হাত ধরেই দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে আরাত্রিকা।

জি বাংলার খেলনা বাড়ি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। মাত্র ২০ বছর বয়সেই ধারাবাহিক জগতে নিজের পাকাপাকি ব্যবস্থা করে নিয়েছে। কিছুদিন আগেই নিজের উপার্জন কিনেছেন বাড়ি। তার সাফল্যে গর্বিত তার বাবা মা, বন্ধুবান্ধব সকলেই। দর্শকদের অত্যন্ত পছন্দের একজন অভিনেত্রী আরাত্রিকা। অভিনেত্রীর অভিনয় দেখে বারবার মুগ্ধ হয়ে যায় দর্শকেরা। অভিনেত্রীর প্রতিটি অভিনয় দেখে বারবার মুগ্ধ হয়ে যায় সকলেই।
দীর্ঘ বেশ কয়েক বছর ধারাবাহিকটি চলায় প্রত্যেকের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছেন অভিনেত্রী। বর্তমানে মিঠিঝোরা ধারাবাহিকে বেশ জনপ্রিয়তা পাচ্ছে দর্শকের কাছে। এত ভালোবাসা, এত পরিচিতি পাওয়ার জন্য অভিনেত্রীকে একটা সময় অনেক স্ট্রাগল করতে হয়েছে।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! শুটিং চলাকালীনই দুর্ঘটনায় মৃ’ত্যু! র’ক্তাক্ত অবস্থায় মিলল নায়কের দেহ!
তবে সেই সকল পরিশ্রম বর্তমানে সার্থক। দর্শকদের বিপুল ভালবাসা পাচ্ছে আরাত্রিকা।নবাগতা অনেক অভিনেত্রী খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মাঝখান থেকে হারিয়ে যান। কিন্তু আরাত্রিকা প্রতিদিনই একটু একটু করে দর্শকদের মনে জায়গা তৈরি করছে। প্রত্যেকের বিপুল ভালোবাসা পাচ্ছেন তিনি।

