রাজনাথের প্রশ্নের মুখে জগদ্ধাত্রী! উৎসবের সাথে জগদ্ধাত্রীর অতীতের সম্পর্ক ফাঁস, পুরো পরিবারের সামনে

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। একদম শুরুর দিন থেকেই চ্যানেলের প্রত্যেকটি ধারাবাহিককে টেক্কা দিচ্ছে। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক।
কিছুদিন আগেই দেখা যায় মেহেন্দি আর উৎসব মিলে জগদ্ধাত্রীকে বিপদে ফেলার জন্য উৎসব আর জগদ্ধাত্রীর পুরনো সম্পর্ককে টেনে এনে ১ ভাগ শক্তির সঙ্গে ৯৯ ভাগ মিথ্যে মিশিয়ে বানিয়ে বানিয়ে একাধিক মিথ্যা কথা বলে বৈদেহিকে। উৎসব তার মাকে বলে জগদ্ধাত্রী হলো তার প্রাক্তন প্রেমিকা। জগদ্ধাত্রী চেয়েছিল উৎসব যেনো তাকেই বিয়ে করে। সেটা না হওয়ার প্রতিশোধ নিতে এই বাড়িতে এসে উঠেছে জগদ্ধাত্রী।
সেদিন বিষয়টা নিয়ে অনেক লজ্জায় পড়তে হয় জগদ্ধাত্রীকে কিন্তু কৌশিকী থাকায় বিষয়টা সেখানেই মিটে যায়। কিন্তু আবারো সেই একই পরিস্থিতির সম্মুখীন হতে হল তাকে। মেহেন্দি আর উৎসব জগদ্ধাত্রীকে নানা রকম ভাবে বিপদে ফেলার চেষ্টা করেছে। কখনো স্বয়ম্ভুকে প্রাণে মেরে ফেলতে চেয়েছে আবার কখনো জগদ্ধাত্রীরা আলমারিতে লাভ লেটার রেখে এসে স্বয়ম্ভুর কাছে জগদ্ধাত্রী খারাপ প্রতিপন্ন করতে চেয়েছে।
প্রত্যেকবারই সাময়িক সফল হলেও পরবর্তীতে জয় হয়েছে জগদ্ধাত্রীর। এইবার জগদ্ধাত্রীর গায়ে কাদা ছিটিয়ে তাকে মন থেকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে তারা। জগদ্ধাত্রী আর উৎসবের পূর্বের সম্পর্ককে টেনে এনে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে জগদ্ধাত্রীকে।
এই ধারাবাহিকের পরবর্তী পর্বে দেখা যাবে, রাজনাথ মুখার্জি চিৎকার করে জগদ্ধাত্রীকে জিজ্ঞাসা করে জগদ্ধাত্রী আর উৎসবের মধ্যে পূর্বে কি সম্পর্ক ছিল? জগদ্ধাত্রী কোনো উত্তর দিতে পারেনা সে মাথা নিচু করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে আসে কৌশিকী আর সেই সবাইকে বলে জগদ্ধাত্রী সঙ্গে উৎসবের আগে রিলেশন ছিল।

