একটা সময় স্লট হারিয়েও আবার “সোনাতিক” জুটির ম্যাজিক টিআরপি তালিকায়! “রাধিরাজ” জুটি ভেঙে দিয়েই খেল দেখালেন লেখিকা

সম্প্রতি টিআরপি এতটাই বেশি উল্লেখযোগ্য যা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। একটি ধারাবাহিক আগে কতটা ভালো ছিল এখন কতটা ভালো পারফরম্যান্স দিচ্ছে দর্শকদের ঠিক কতটা ভালো লাগছে এই প্রত্যেকটা বিষয়কে যে জিনিসটা জাস্টিফাই করে সেটা হল টিআরপি।

এখন আর আগের মতন স্ক্রিপ্ট লিখে গোটা ধারাবাহিকটা সেই স্ক্রিপ্টের লেখনী অনুযায়ী করা সম্ভব হয় না এখন টিআরপি অনুযায়ী নিত্যদিন চেঞ্জ হয় স্ক্রিপ্ট। দর্শক রাজ্যের স্ক্রিপ্ট বেশি পছন্দ করবে তাতেই বাড়বে টিআরপি আর সেই গল্পই দেখানো হবে দর্শকদেরকে। এমনটাই হয়ে আসছে বিগত কয়েক বছর ধরে।

বর্তমানে স্টার জলসা এক্কাদোক্কা ধারাবাহিকটি, একটু একটু করে জনপ্রিয় হচ্ছে। একদম শুরুতে অর্থাৎ যখন এক্কাদোক্কা ধারাবাহিকটি শুরু হয়েছিল তখন রাধিকা পোখরাজের জুটি ছিল স্টার জলসার সেরা জুটি। অভাবনীয় জনপ্রিয়তা পাচ্ছিল এই জুটি কিন্তু লেখিকা হঠাৎই ভেঙ্গে দিলেন এই জুটিকে, যার দরুন প্রথম দিকে বেশ খেপে গিয়েছিলেন এই ধারাবাহিকের ভক্তরা।

কিন্তু বর্তমানে আবার একটু একটু করে পছন্দের তালিকায় নিজের নামকে পাকাপাকিভাবে স্থায়ী করার চেষ্টা করে চলেছে এক্কাদোক্কা। যারা নিয়মিত এই ধারাবাহিকটি দেখেন তারা অবশ্যই জানবেন এখন পোখরাজ আর রাধিকা আলাদা হয়ে গিয়েছে, পোখরাজ চলে গিয়েছে রঞ্জাবতীর সাথে, আর অন্যদিকে রাধিকার জুটি বানিয়েছে ডক্টর অনির্বাণ গুহর সাথে।

ডক্টর অনির্বাণ গুহর চরিত্রে অভিনয় করছেন প্রতীক সেন যার সাথে রাধিকা অর্থাৎ সোনামণি সাহা আগেও মোহর ধারাবাহিকে অভিনয় করে এসেছেন। সেই ধারাবাহিকের তাদের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। সেই রেস টেনেই আস্তে আস্তে রাধিকা অনির্বাণ জুটিটিও বেশ পছন্দের হয়ে উঠছে দর্শকদের। এই সপ্তাহে এক্কাদোক্কা ধারাবাহিকের টিআরপি তালিকায় প্রাপ্ত নম্বর ৫.৯। হয়তো টপ করতে পারেনি কিন্তু সেরা পাঁচে এন্ট্রি করেছে এই ধারাবাহিক।

Back to top button