বাড়ি ঢুকতে না ঢুকতেই স্বয়ম্ভুকে জোরদার হু’মকি! শয়তান ঠাকুমা আর বিচ্চু কাকিমাকে ঘোল খাইয়ে ছেড়ে দিল দুর্গা!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে দুর্গা আসছে দেখে রাজনাথ খুব খুশি হয়ে যায়। রাজনাথের এই আদিখ্যেতা দেখে বৈদেহী, মেহেন্দি সবাই ভীষণ বিরক্ত হতে থাকে। মেহেন্দি বলে তার মানে এতদিন রাজনাথ সবটাই জানতো, দুর্গা কোথায় আছে বেঁচে আছে নাকি সবটাই সে আড়াল করে গিয়েছে।এরপরে কৌশিকী স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী এসে দাঁড়ায় বাড়ির দরজায়।
স্বয়ম্ভুর পেছন থেকে বেরিয়ে আসে দুর্গা। যাকে হুবহু দেখতে জগদ্ধাত্রীর মত। প্রথমে দুর্গাকে দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। কেউ নিজের চোখকে বিশ্বাসই করতে পারেনা। পুরো জগদ্ধাত্রীর মতো দেখতে হয়েছে তার সন্তান। কোন সন্দেহই নেই যে দুর্গা জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুর সন্তান। দুর্গা বারবার তার ঠাকুমাকে ডাকে তাদের বরণ করে নেওয়ার জন্য। কিন্তু বৈদেহী কিছুতেই রাজি হতে চায় না তাদের বরণ করতে। আর দুর্গার কথার ধরন একেবারেই পছন্দ করে না বাড়ির অনেকেই। কিন্তু দুর্গা যে কাউকে ছাড়বে না সেটা বুঝে যায় বৈদেহী।
এরপর বরণডালা নিয়ে আসা হয়, দুর্গা প্রথমবার নিজের বাড়িতে ঢুকেছে। কেউ না এলেও দুর্গা নিজেই তার মাকে বরণ করে নেয়। তাই সে চায় তার মা তাকে বরণ করে নিক। জগদ্ধাত্রী কোন সারা শব্দ দেয় না। কিন্তু দুর্গা তার মাকে বরণ করতে সাহায্য করে। এরপর বাড়িতে প্রথমবার প্রবেশ করে দুর্গা। মেহেন্দি বুঝে যায় এই দুর্গা নতুন ঝড় আনতে চলেছে।
আরও পড়ুনঃ দাদুরর সম্মান বাঁচাতে এক হলো পারুল-রায়ান! কাকাবাবুকে বাড়ি ফেরাতে ভয়ংকর পথ বেছে নিল পারুল! এবার কি করবে তূর্য? দুর্ধর্ষ আজকের পর্ব
এরপর মেহেন্দি ঘরে গিয়ে উৎসবকে ফোন করে বলে দুর্গা ফিরে এসেছে। দুর্গার কথা শুনে প্রথমে তো বিশ্বাস করতে চাই না বুঝছো পাগল সবাই কিন্তু দুর্গা মারা গিয়েছে। তখন মেহেন্দি উৎসবকে সাবধান করে দেয় আর বলে উৎসব যেন এখন বাড়ি না আসে। উৎসব বাড়িতে এলেই বিপদ। সেইসময় বৈদেহীও এসে বোঝায় উৎসবকে। বারবার করে সাবধান করে দেয়। অন্যদিকে দুর্গা তার ঠাকুমার হাতের রান্না খেতে চেয়েছে। তাই নানারকমের পদ অর্ডার করেছে। আর জানিয়ে দিয়েছে এরপর থেকে জগদ্ধাত্রীর সব দায়িত্ব তাকেই নিতে হবে। কিন্তু বৈদেহী তো এসব করতে রাজি হবে না। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে পারে।

