গর্জে উঠলো দুর্গা! পূর্ণ হলো উৎসবের পাপের ঘড়া! এবার শা’স্তি দেবার পালা! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে উৎসবের লোকজন তো দুর্গাকে গুলি করেছে ভেবে বেশ মজা পায়। উৎসব হুইল চেয়ারে বসে থাকা জগদ্ধাত্রীকে তার মেয়ের মৃত্যু সংবাদ দিতে থাকে। বলে দুর্গাকে আর বাঁচানো যাবে না, সে আর ফিরে আসবেনা। জগদ্ধাত্রীকে সারা জীবন এই হুইল চেয়ারে কাটাতে হবে। তার মেয়েও মারা যাবে। আর এসব বলতে বলতে নিজের মধ্যেই উপভোগ করতে থাকে উৎসব।

এদিকে হুইলচেয়ারে তো জগদ্ধাত্রী নয় বসে আছে দুর্গা। মায়ের জামা কাপড় পড়ে দুর্গা রয়েছে জগদ্ধাত্রী সেজে উৎসবকে শায়েস্তা করার জন্য। কিছুক্ষণ পরে হঠাৎ করেই হুইল চেয়ার ঘুরতে শুরু করে উৎসব ভাবে জগদ্ধাত্রী কিভাবে হুইলচেয়ার একা একা এগিয়ে নিয়ে আসছে। তারপরে হুইল চেয়ার থেকে উঠে এসে উৎসবকে বেধড়ক মারতে থাকে দুর্গা। উৎসব তো ভাবে জগদ্ধাত্রী হয়তো আবার উঠে দাঁড়িয়েছে সুস্থ হয়ে গিয়েছে। ততক্ষণে স্বয়ম্ভুর ডিপার্টমেন্টের লোকজন এসে উৎসবকে পাকড়াও করে। তারপর দুর্গা জানায় হুইল চেয়ার এতক্ষন জগদ্ধাত্রী সেজে সে বসে ছিল। উৎসব দুর্গাকে গুলি করতে গিয়ে জগদ্ধাত্রীর গায়ে গুলি লেগে গিয়েছে। এবার তো উৎসবকে দুর্গা ছেড়ে দেবে না।

তারপর তো দুর্গা ছুটে ছুটে হসপিটালে যায় মায়ের কাছে। দুর্গাকে হসপিটালে আসতে দেখে সবাই অবাক হয়ে যায়। সবার মনে একটাই প্রশ্ন কি এই সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি কে। তারপর দুর্গা বলে দুর্গা নয় জগদ্ধাত্রীর গায়ে গুলি লেগেছে। সকলে কিছুটা হলেও নিশ্চিন্ত হয়। এদিকে মেহেন্দি আর বৈদেহী মুখার্জি তো অবাক হয়ে যায় দুর্গা বেঁচে আছে দেখে। তাদের একটু একটু ভয়ও করতে শুরু করে। অন্যদিকে বিদেশ থেকে আনা ডক্টর জগদ্ধাত্রীর অপারেশন করবে সেই জন্যই প্রস্তুতি নিতে থাকে সবাই।

আরও পড়ুনঃ অসুস্থ হয়ে পড়ল নতুন! কমলিনীর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পাশে থাকা হলো না তার চিরসখার! ফাঁ’স আজকের পর্ব!

দুর্গা জানিয়ে দেয় উৎসবকে ছেড়ে দেবে না, তাকে বন্দী করে এসেছে মুখার্জি বাড়িতে, তার মায়ের কিছু হয়ে গেলে দুর্গা উৎসবকে উপযুক্ত শাস্তি দেবে। এরপরে দুর্গা তার মাকে হাসপাতালে কেবিনে দেখতে যায়। মাকে ওভাবে শুয়ে থাকতে দেখে দুর্গা একেবারে ভেঙে পড়েছে। অন্যদিকে ডাক্তারও জানিয়ে দেয় জগদ্ধাত্রীর অপারেশন করতে গেলে অনেক ঝুঁকি রয়েছে দুর্গা এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button