মুখ ফসকে দেবাকে মনের কথা বলে দিল আঁখি! জমে ক্ষীর ধারাবাহিকের আজকের পর্ব

স্টার জলসায় (Star jalsha) সকলের পছন্দের একটি ধারাবাহিক হল ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকটিতে শুরু থেকেই বেশ জমজমাট পর্ব দেখানো হচ্ছে। যত দিন যাচ্ছে ধারাবাহিকের গল্প তত ইন্টারেস্টিং হচ্ছে দর্শকের কাছে। তাইতো ধারাবাহিকটি প্রতিদিনই দেখছেন দর্শকেরা। যদিও ধারাবাহিকের সময় নিয়ে অনেকেই আপত্তি ছিল, ধীরে ধীরে সেই সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন দর্শক।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল আঁখির আসল পরিচয় জানার জন্য ঝিলিক তো নানান রকম ভাবে চেষ্টা করছে। বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিতে চাইছে কিন্তু কোনভাবেই ঝিলিক আঁখির আসল পরিচয় এখনো জানতে পারেনি। এদিকে আঁখি ঝিলিকের বাড়িতে রয়েছে আর আঁখির জন্য সম্বন্ধ নিয়ে এসেছে ঝিলিকের মা। নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য তো অনেকদিন ধরে চেষ্টা করছিলেন তিনি তাই বিদেশে মেয়ের সম্বন্ধে ঠিক করেছে। কিন্তু দেবা তো এই বিয়ে কিছুতেই হতে দেবে না। আঁখি জানে ঝিলিক তাকে ভালোবাসে। কিন্তু অন্যের নাম পরিচয় নিয়ে সে দেবাকে ঠকাচ্ছে এটা ভেবে ভীষণ কষ্ট হতে থাকে তার। অন্য দিকে ছাতা বাড়িতে পিকনিকের আয়োজন করে ঝিলিক।

দুই শালিক আজকের পর্ব ১ ডিসেম্বর (Dui Shalik Today Episode 1 December)
ধারাবাহিকের আজকের পর্ব টেলিকাস্ট হওয়ার আগেই ফাঁস হয়ে গেল। ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় ঝিলিক ছাতা বাড়িতে সবাইকে নিয়ে পিকনিকের আয়োজন করেছে। বাড়ির সবাই পিকনিকে ভীষণ মজা করছে। অন্যদিকে বস্তিতে ঝিলিকের জন্য গানের শিক্ষক নিয়ে এসেছে ঝিলিকের মা। কিন্তু আঁখি তো আগে থেকেই গান জানে। তাই সবার সামনে সুন্দর গান গেয়ে শোনায় আঁখি। আর দেবা সেটা শুনে ভীষণই রেগে যায়। আঁখি সেখান থেকে ছুটে বেরিয়ে গেলে দেবা তার কাছে যায় এবং গিয়ে বলতে থাকে বিয়ের জন্য এত তারা যে সবার সামনে এত সুন্দর গান গাইলো। কিন্তু আঁখি তো মনে মনে ভাবতে থাকে দেবা যাকে ভালোবাসে সে আঁখি ঝিলিক নয়। সেটা কিছুতেই দেবাকে বলতে পারছে না আঁখি।
অন্যদিকে পিকনিকে এত মজা হচ্ছে দেখে গৌরবের ঠাম্মী তো খুবই খুশি। আগেও ছাতা বাড়িতে এমনি মজা হতো, সেই সব পুরোনো দিনের কথা মনে করতে থাকে। কিন্তু ছাতা বাড়ির এই অবস্থা কেন হল কেন ব্যবসা উঠে গেল সেই সমস্ত জানতেই ঝিলিক আগ্রহী হয়ে ওঠে। এই ছাতা বাড়িতে অনেক রহস্য লুকিয়ে আছে। যেটা ঝিলিককে বের করতেই হবে। জানতে হবে আঁখির আসল পরিচয়। এদিকে বাড়ির সবাই মিলে ঝিলিককে গৌরবের জন্য গান করতে বলে। কিন্তু ঝিলিক তো আসলে গান জানেই না। ঝিলিক কি করে বুঝতে না পেরে মা কালী নাম নিয়ে গান শুরু করে। আর ঝিলিকের গলায় অদ্ভুত গান শুনে প্রত্যেকেই অবাক হয়ে যায়। কোনরকমে নিজেকে বাঁচিয়ে নেয় সেই পরিস্থিতি থেকে।
আরও পড়ুনঃ নিম ফুলের মধুতে নতুন নায়ক! পুঁটির বিপরীতে থাকছে জনপ্রিয় অভিনেতা!নিম ফুলের মধুতে নতুন নায়ক! পুঁটির বিপরীতে থাকছে জনপ্রিয় অভিনেতা!
এদিকে ঝিলিক আঁখির নামে সই করে আঁখির হাতের সাথে তো তার সই মিলছে না। যার কারণে প্রিয়রঞ্জন গৌরবের বৌদিকে দায়িত্ব দিয়েছে ঝিলিকের হাতের টিপ সই নেওয়ার জন্য। আর তার জন্যই রাইমা গৌরব এবং ঝিলিকের চায়ের সঙ্গে কিছু একটা মিশিয়ে দিয়ে তাদের গভীর ঘুমে পাঠিয়ে। সেই সুযোগে কাজ হাসিল করবে রাইমা। দেখা যাক এরপরে ঝিলিকের সাথে কি হয়।

