পি.আর.কের চালে ফের উল্টে গেল দুই শালিক! ছাতা বাড়িতে ফিরলো আঁখি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

নিজের স্বার্থসিদ্ধি করতে মাঝেমধ্যেই মানুষ ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠে, আর তখন তারা যে কাজগুলো করে, তার ফল ভোগ করতে হয় বহু নিষ্পাপ মানুষকে। স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত নতুন শুরু হওয়া ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম এবং জনপ্রিয় হয়ে উঠেছে ‘দুই শালিক’ (Dui Shalik)। এই ধারাবাহিকে প্রধান খলনায়ক প্রিয়রঞ্জনকেও ঠিক তেমনটাই করতে দেখা গেল। জমে উঠেছে ধারাবাহিকের পর্বগুলি।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, ঝিলিক নিজের বস্তির মানুষ গুলোর মুখে হাসি ফোটাবে বলে একটা দারুন চাল চালে। কিন্তু সেটা কিছুতেই মেনে নিতে পারে না প্রিয়রঞ্জন। চেয়ে গোড়াকে দিয়ে বস্তিতে আগুন লাগিয়ে দেয়। নিজের বাড়িতে আরাম কেদারায় বসে বসে ভিডিও কলে সেই অগ্নিকাণ্ডের নির্মম দৃশ্য দেখতে দেখতে নিজের মনের আগুনে জল ঢালে প্রিয়রঞ্জন। আর সেটা জানতে পেরে যায় ঝিলিক।

দুই শালিক আজকের পর্ব ১১ নভেম্বর (dui salikh Today Episode 11 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সময় মতন ঠিক বিপদ বুঝে বস্তির মানুষদের পাশে দাঁড়াতে ছাতা বাড়ি ছেড়ে সেখানে পৌঁছে গিয়েছে ঝিলিক। ভাগ্যচক্রে ঝিলিক আর আঁখির দেখাও হয়ে গিয়েছে। এরপর তারা দুজনেই নানারকম ভাবে আগুন নেভানোর জন্য কাজে লেগে পড়ে। একসাথে হাতে হাত মিলিয়ে তারা কাজ করে। এমন সময় সেখানে চলে আসে চারানা। দুটো ঝিলিক দিদি! তার নজর এড়ায় না।
এমন সময় বুদ্ধি করে ঝিলিক তাড়াতাড়ি আঁখিকে লুকিয়ে পড়তে বলে। এরপর চারানা এসে যখন তাকে জিজ্ঞাসা করে যে সে দুটো হল কি করে তখন ঝিলিক বলে দুটো হয়নি তো। চারানা ভুল দেখেছে তার চোখে ধোঁয়া লেগেছে। কোন ভাবে পরিস্থিতির সামাল দেয় সে। এরপর সবাই মিলে হাতে হাতে কাজ করায় বস্তির আগুন ঠান্ডা হয়। এদিকে ঝিলিককে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হয়েছে গৌরব। আগুন দেখে সেও থেমে থাকতে পারেনি। সাহায্যের হাত সে বাড়িয়ে দিয়েছে কিন্তু দেবার মনে হয়েছে এসব কিছুর পেছনে রয়েছে গৌরব।
আরও পড়ুন: কেল্লাফতে করলো পুঁটি! পুরুত ঠাকুর সেজে হাজির সৃজন! শুরু হল পর্ণার খেলা!
ফের ছাতা বাড়িতে ফিরলো আঁখি
সেই নিয়ে দেবা আর গৌরবের মধ্যে মারপিট শুরু হয়ে যায় কিন্তু সেই মারপিট থামাতে আঁখি বা ঝিলিক কেউই সামনে আসতে পারে না। নইলে সবটা সবার সামনে চলে আসবে। তাই ঝিলিক সবার মাথায় জল ঢেলে সবাইকে ঠান্ডা করে। এরপর জানা যায় ঝিলিকের মায়ের শ্বাসকষ্ট শুরু হয়েছে। এটা শুনে ঝিলিক তাড়াতাড়ি তার মায়ের কাছে চলে যায়। গৌরব যাতে তার পিছু নিয়ে সেখানে পৌঁছে না যায় তাই আড়াল থেকে বেরিয়ে আসে আঁখি। আর সে গৌরবের সাথে ছাতা বাড়িতে চলে যায় যাতে ঝিলিক বেশ কিছুটা সময় তার মায়ের কাছে থাকতে পারে তার জন্য।

